
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, বাংলাদেশের ‘বৈধ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ল্যান্ড করবেন এবং বর্তমান সরকার তাঁকে স্যালুট জানিয়ে গ্রহণ করবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর-২৪ পরগণা জেলার গোয়ালডাঙ্গার বসিরহাটে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করে।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই প্রতিবাদ-বিক্ষোভে নেতৃত্ব দেন। বাংলাদেশকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘সেখানে পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই। বাংলাদেশই আমাদের ওপর নির্ভরশীল। আমরা যদি ৯৭টি পণ্য পাঠানো বন্ধ করি, তাহলে আপনারা চাল ও কাপড় পাবেন না। আমরা যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ পাঠানো বন্ধ করি তাহলে ৮০ শতাংশ গ্রামে আলো জ্বলবে না।’
এ সময় শুভেন্দু আবারও বাংলাদেশে রাফাল যুদ্ধবিমান পাঠানোর হুমকি দেন। তিনি বলেন, ‘হাসিমারায় ৪০টি রাফাল বিমান রয়েছে। মাত্র দুটি বিমান পাঠালেই যথেষ্ট হবে।’ এর আগেও তিনি গত রোববার বাংলাদেশে রাফাল যুদ্ধবিমান পাঠানোর হুমকি দিয়েছিলেন। সেবার অবশ্য তিনি একটি রাফাল পাঠানোর কথা বলেছিলেন।
বিজেপির এই নেতা বলেন, ‘দয়া করে (হিন্দুদের ওপর) অত্যাচার বন্ধ করুন, আমাদের মন্দিরগুলোর ওপর আক্রমণ বন্ধ করুন। ১৬ তারিখে আমরা একটি বড় সভা করব। (মুহাম্মদ) ইউনূসের সরকার কোনো বৈধ সরকার নয়, তারা চরমপন্থী, তারা উগ্রবাদী, তারা মানবতার বিরুদ্ধে। তারা তালেবানের মতো। (ড.) ইউনূসের সরকার শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে।’
শুভেন্দু আরও বলেন, ‘শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাবেন। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। তারা (ড. ইউনূসের নেতৃত্বে সরকার) অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে নামবেন। তাদের তাঁকে স্যালুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে।’
এর আগে, গত রোববার শুভেন্দু অধিকারী বলেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দেন।
পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক এই সভাপতি আরও বলেন, ‘তাদের মনে রাখা উচিত, আলু-পেঁয়াজের মতো সামগ্রীর জন্যও বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। যে দেশ এক প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত।’

যুক্তরাষ্ট্রে ২৪৫ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি ও অর্থ পাচারের ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক ম্যালোন ল্যাম। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাগুলোর একটি।
৩৭ মিনিট আগে
উত্তর কোরিয়া নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের’ কারণ হিসেবে উল্লেখ করেছেন।
১ ঘণ্টা আগে
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ (কাশ্মীরের স্বাধীনতা চাই) এবং ‘লাল সেলাম’ স্লোগান তোলা রাজনৈতিক শক্তিগুলোকে ক্যাম্পাস থেকে সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বুধবার এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গেরুয়া রঙের প্রতি কোনো অবমাননা তিনি ব
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে গিয়ে পাঁচ সাংবাদিকসহ ৮ জন নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে একটি স্পিডবোটে করে আগ্নেয় দ্বীপটির উদ্দেশে রওনা হওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস।
১ ঘণ্টা আগে