
ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা। এরই জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টি নেতা মোদির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ কর চাপান।’
গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কেজরিওয়ালের দাবি, মার্কিন তুলার ওপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, ‘আমেরিকা থেকে আগত তুলার ওপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত তুলা রপ্তানি করতে পারবে আমেরিকা। ফলে গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবেন। ওয়াশিংটন আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। পারলে আপনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক বসান।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে তুলা আনা হলে ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের কারণে গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা হবেন ধনী।’
কেজরিওয়াল আরও অভিযোগ করেন মার্কিন তুলার ওপর থেকে শুল্ক তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে মোদি সরকার।
সেই সঙ্গে মার্কিন শুল্কের কারণে ভারতের হিরা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন কেজরিওয়াল। মোদি সরকারের সমালোচনা করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদি সরকার। আমেরিকা থেকে আমদানি করা তুলার ওপর ভারতের ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত। তাহলে আমেরিকাও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে।’
এ সময় ট্রাম্পকে কাপুরুষ বলেও আখ্যায়িত করেন তিনি। বলেন, ‘ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! তার বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।’

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
৪৩ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১৩ ঘণ্টা আগে