
‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানডাবিয়া। করোনাবিধি না মানতে পারলে এই আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে করোনারবিধি পালন করতে হবে। বর্তমানে রাজস্থান থেকে হরিয়ানা রাজ্যে প্রবেশ করেছে এই পদযাত্রা। এতে অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ ছাড়া যাঁরা করোনার টিকা নিয়েছেন, শুধু তাঁরাই এতে অংশ নিতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, যদি সঠিকভাবে করোনাবিধি পালন করা না হয়, তাহলে জনস্বাস্থ্য বিবেচনায় ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ রাখতে হবে কংগ্রেসকে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়়িয়েছে। বিরোধী দল কংগ্রেসের দাবি, এখন দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সে বিষয়ে নজর না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমনটা করছে কেন্দ্র।
কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীকে উল্টো প্রশ্ন তুলেছেন, গুজরাটে প্রধানমন্ত্রী যখন প্রচার করছিলেন, তখন কোনো করোনাবিধি অনুসরণ করা হয়েছিল কি না। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্য সহ্য করতে পারছেন না বলে কটাক্ষ করেন তিনি।
পদযাত্রা থেকে মানুষের নজর ঘোরাতেই স্বাস্থ্যমন্ত্রী এসব করছেন বলেও দাবি অধীরের। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’ আটটি রাজ্য পেরিয়ে বুধবার হরিয়ানায় প্রবেশ করে।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৫ ঘণ্টা আগে