
ভারত ও জাপান প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রথম যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন প্রকল্পের আওতায় নৌবাহিনীর জন্য ইউনিকর্ন (UNICORN) রেডিও অ্যান্টেনা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে নয়াদিল্লি ও টোকিও। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের পর এ ঘোষণা আসে। মোদি বলেছেন, এই প্রকল্প দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশ দুটির এই বৈঠকে প্রতিরক্ষাসহ, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১৬ তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে প্রথমবারের মতো সফরে আসা তাকাইচিকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। জাপানি প্রধানমন্ত্রীর প্রশংসা করে মোদি তাঁকে একজন ‘জনপ্রিয় নেত্রী’ হিসেবে অভিহিত করেন। এসময় তাকাইচিকে নিজের ‘ছোট বোন’ হিসেবেও সম্বোধন করেন মোদি। পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক জোটগুলোর সমীকরণের কথা উল্লেখ করে মোদি পুনর্ব্যক্ত করেন যে, নয়াদিল্লি ও টোকিওর মধ্যকার গভীর সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও স্থিতিস্থাপক।
সাংবাদিকদের তিনি বলেন, ‘মাত্র কয়েকদিন আগে জি৭ শীর্ষ সম্মেলনে আমি বলেছিলাম, আজকের এই বৈশ্বিক উত্তেজনার আবহে পারস্পরিক বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। এবং আমি গর্বিত যে ভারত-জাপান অংশীদারত্ব এই কশাঘাতে পুরোপুরি উত্তীর্ণ হয়েছে।’ গত কয়েক দশক ধরে ভারতের অভ্যন্তরীণ অবকাঠামো এবং শিল্প আধুনিকায়নে জাপানের অসামান্য অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন মোদি।
তিনি বলেন, ‘ভারতের প্রবৃদ্ধির গল্পে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আমরা আমাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু করছি। বর্তমানে উভয় দেশই বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতির অংশ। বৃহত্তম গণতান্ত্রিক অঞ্চল হিসেবে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি। আমরা শান্তি ও স্থিতিশীলতার পথ দেখাব।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি জানান যে ভারত ও জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। তিনি প্রযুক্তি খাতের এই অংশীদারত্বকে দ্বিপক্ষীয় সহযোগিতার ‘সবচেয়ে শক্তিশালী স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন। মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী তাকাইচি এবং আমি বিশ্বাস করি যে প্রযুক্তিগত অংশীদারত্ব আমাদের সহযোগিতার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হয়ে উঠবে। এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে আজ আমরা এআই ক্ষেত্রে একটি যৌথ বিবৃতিও জারি করেছি। ভারতের এআই ইকোসিস্টেমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজ তাদের জাপানি অংশীদারদের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।’ এই চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জাপানের নিখুঁত প্রযুক্তি এবং ভারতের সফটওয়্যার দক্ষতার মেলবন্ধন বিশ্বব্যাপী এআই-এর উন্নয়নে এক নতুন গতি ও শক্তি জোগাবে।’
মোদি আরও জানান, ভারত ও জাপানের মধ্যে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পটি প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে সাহায্য করবে এবং ‘সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি’ জোরদার করবে। প্রকল্পটির বিশদ বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নেভাল রেডিও অ্যান্টেন ‘ইউনিকর্ন’ সংক্রান্ত এই প্রকল্পটি আমাদের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’
ভারতের প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে চুক্তির মাধ্যমে তাঁদের এই অংশীদারত্ব ‘বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায়’ অবদান রাখবে। তিনি বলেন, ‘আজ ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস এবং বায়োটেকনোলজির ক্ষেত্রে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে, তার মাধ্যমে আমরা বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখব। ভারতের বিপুল কর্মপরিধি এবং জাপানে এগুলোর গুণগত মানকে একত্রিত করে আমরা বিশ্বকে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং উন্নত স্বাস্থ্যসেবা সমাধান দেওয়ার লক্ষ্যে কাজ করব।’ মোদি আরও উল্লেখ করেন, ‘ভারত-জাপান বায়োগ্যাস উদ্যোগের মাধ্যমে আমরা ভারতে ১ হাজার বায়োগ্যাস এবং জৈব সার প্ল্যান্ট স্থাপন করব।’

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় বের হওয়া বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর একটি পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনায় আরও ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩১ মিনিট আগে
ভারত সফরের কয়েক বছর পর হঠাৎ এক অদ্ভুত ঘটনার মাধ্যমে নিজের শরীরে ভয়ংকর সংক্রমণের অস্তিত্ব টের পান যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা লাওরি ডেনম্যান। পরে চিকিৎসকদের পরীক্ষায় ৪২ বছর বয়সী এই নারীর মস্তিষ্কে ৩৮টি পরজীবীর উপস্থিতি ধরা পড়ে।
১ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে ছোট একটি বিমান আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) তারা জানিয়েছে, বিমানটি চালাচ্ছিলেন ৬৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা লিউ। তিনি অতীতে আত্মহত্যার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রতি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটিতে এখন শ্বেতাঙ্গ ব্রিটিশ শিক্ষার্থীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। একই সময়ে এসব প্রতিষ্ঠানের কয়েকটি এখনও কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু জাতিগত শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা নতুন করে বৈষম্যবিষয়ক...
৩ ঘণ্টা আগে