ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিখ্যাত ডাল লেকে নৌকায় অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কয়েকটি নৌকা পুড়ে ভস্মিভূত হওয়ার কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো উদ্ধার করা হয়। আজ শনিবার সকালের দিকে আগুন লাগে।
ওই তিন বাংলাদেশি সাফিনা নামের একটি হাউসবোটে অবস্থান করছিলেন। নৌকাটি পুরোপুরি পুড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। দ্রুতই পাশের নৌকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে পাঁচটি হাউসবোট ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও আলোচনার টেবিলে।
১২ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১১ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে