যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন। তাঁদের মধ্যকার সংলাপে বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্বের বিষয় উঠে এসেছে। তাঁরা বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
সোমবার (২৬ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতার ফোনালাপের বিষয়ে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতার টেলিফোন সংলাপে উঠে আসা গুরুত্বপূর্ণ আটটি বিষয় তুলে ধরা হয়েছে।
সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত–মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সম্পর্ক একই গণতান্ত্রিক মূল্যবোধের ধারক, আইনের শাসন এবং দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং ভারত–মার্কিন অংশীদারত্ব উভয় দেশের জনগণের পাশাপাশি সমগ্র মানবতার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।
দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত কথা হয়েছে।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট বাইডেনকে তাঁর সাম্প্রতিক ইউক্রেন সফর সম্পর্কে অবহিত করেন। তিনি সংলাপ এবং কূটনীতির পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
বাইডেন ও মোদি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। তাঁরা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন।
দুই নেতা ভারত–ভূমধ্যসাগরীয় অঞ্চলের শক্তিগুলোর জোট কোয়াড (যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত)–সহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা এই যোগাযোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন।রাখতে রাজি হয়েছে।

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর রাতে তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লসকে (বর্তমান রাজা) ‘ভীষণ উচ্ছ্বসিত’ বা ‘লটারি জেতা মানুষের মতো’ শোনাচ্ছিল বলে দাবি করেছেন ডায়ানার ছোট ভাই চার্লস স্পেন্সার। তাঁর আসন্ন স্মৃতিকথা “Swan Song: Diana, My Sister”-এ এই দাবি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন...
৬ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের শেষ দিকে দীর্ঘ কয়েক দশকের দায়িত্ব শেষে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদও ছাড়েন ৯৬ বছর বয়সী বাফেট।
৬ ঘণ্টা আগে
ইউরোপের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবে রাশিয়ায় সুইজারল্যান্ডের খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে ও ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আশানের (Auchan) সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
৭ ঘণ্টা আগে