ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন—আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় তাঁর জন্ম হয়নি। তাঁকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন।
তবে বিষয়টি একান্তই তাঁর নিজের ভাবনা বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ক্লান্তিহীনভাবে টানা কাজ করার শক্তি কোথায় পান—এই প্রসঙ্গেই নিজের মত তুলে ধরেছেন তিনি। নিজের দল ক্ষমতাসীন বিজেপির অন্দরমহলেও এমন কথা প্রচলিত আছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন টানা ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করেন। বর্তমানে ভারতের চলমান লোকসভা নির্বাচনের প্রচারণারও মোদির উদ্যম চোখে পড়ার মতো।
কাজের এমন শক্তির রহস্য কোথায়—মোদির কাছে এক সাক্ষাৎকারে জানতে চেয়েছিল নিউজ-এইটিন। ঠিক তখনই নিজেকে নিয়ে নিজের ভাবনার কথা জানান মোদি। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘মা যত দিন বেঁচে ছিলেন আমার মনে হতো, হয়তো জৈবিকভাবেই আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত, ভগবান আমাকে পাঠিয়েছেন। আমার মধ্যে যে শক্তি রয়েছে তা সাধারণভাবে জন্ম নেওয়া কোনো মানুষের থাকতে পারে না!’
মোদি আরও বলেন, ‘আমি ঈশ্বরের দূত। তিনিই আমাকে চালান, শক্তি দেন, মানুষের ভালো করার সুযোগ করে দেন। আমি শুধু যন্ত্রের মতো কাজ করি।’
নিজের এমন বক্তব্য নিয়ে সমালোচনা হতে পারে এমন আশঙ্কার কথাও আগেভাগে জানিয়ে দেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি বিরোধীরা আমার কথা শুনে ছিঃ ছিঃ করে উঠবে। নিন্দুকেরা তুলোধুনো করবে, পারলে মাথার চুল ছিঁড়ে নেবে। কিন্তু আমার অনুভূতি এটাই যে—আমি ঈশ্বরের দূত হিসেবেই এসেছি।’
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ মে উত্তর প্রদেশে নিজের নির্বাচনী আসন বারানসিতে গিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন মোদি।

যুক্তরাষ্ট্র দাবি করেছেছে, চীনভিত্তিক এক দল হ্যাকার মার্কিন বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন সিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা এবং কিছু ক্ষেত্রে সফল অনুপ্রবেশ চালিয়েছে। তবে তারা এই প্রচেষ্টা ব্যাহত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন...
১ ঘণ্টা আগে
নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ কোনো ভূমিকম্প নয়, বরং হিমবাহ থেকে বরফ ও পাথরের শক্তিশালী ধস। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ঘটনাটিকে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করলেও পরে তথ্য সংশোধন করে জানায়, সেখানে কোনো ভূমিকম্প ঘটেনি।
১ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। বন্যার প্রবল তোড়ে ভেসে গেছে কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
১৬ ঘণ্টা আগে