ভারতের কর্ণাটক রাজ্যে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। কালাবুরগি জেলার মেলাকুন্ডা গ্রামে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। কারণ, মেয়েটি ভিন্ন জাতের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
পুলিশ জানিয়েছে, কবিতা নামের মেয়েটির বয়স ছিল ১৮ বছর। গত বৃহস্পতিবার সকালে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন বাবা শংকর কল্লুর। পরে মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়, যেন মনে হয় আত্মহত্যা করেছেন।
গ্রামবাসীরা বিশ্বাস করেন ঘটনাটি আত্মহত্যা। তাঁরা সবাই মেয়েটির শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেন। কিন্তু স্থানীয়দের মধ্যে কিছু সন্দেহ তৈরি হলে খবর যায় থানায়। এরপর পুলিশ তদন্তে নামে। ফরেনসিক টিম পাঠানো হয় ঘটনাস্থলে। অবশেষে বেরিয়ে আসে প্রকৃত সত্য—এটি আত্মহত্যা নয়, হত্যা।
কালাবুরগির পুলিশ কমিশনার শরনাপ্পা এস ডি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, এটি হত্যাকাণ্ড। শংকরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি, শংকরের দুই আত্মীয়ও ঘটনায় জড়িত থাকতে পারেন। প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।’
পুলিশ জানায়, শংকরের পাঁচ মেয়ে। মেয়ের এই প্রেম জানাজানি হয়ে গেলে অন্য তিন কন্যার বিয়েতে সমস্যা হবে—এমন আশঙ্কাই তাঁকে ক্ষিপ্ত করে তোলে। তাই তিনি মেয়েকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। আত্মীয়দের মাধ্যমেও চাপ দেন। কিন্তু মেয়েটি প্রেমের সম্পর্ক ছাড়তে অস্বীকার করেন।
প্রতিবেশীরা বলছেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন মেয়েটি আত্মহত্যা করেছেন। তাই সবাই মিলে দাহক্রিয়ায় অংশ নিয়েছিলাম। পরে জানতে পারেন আসল সত্য। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না, বাবা নিজের সন্তানকে হত্যা করতে পারে!
ভারতের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা নতুন নয়। সামাজিক কুসংস্কার, জাতিভিত্তিক ভেদাভেদ এবং পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে প্রায়ই তরুণ-তরুণীরা প্রাণ হারাচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এটিই মূলত ‘অনার কিলিং’-এর একটি উদাহরণ।
বর্তমানে পুলিশ শংকরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে তার পরিবারের আরও সদস্য জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যাশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিলেন। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাদ্বয়।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিষয়টি বয়স নিয়ে নয়, বিষয়টি হলো কতটা পথ পেরিয়েছেন তা নিয়ে।’ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ যখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্তি নিয়ে আলোচনা করছেন, তখন এই ক্ষুরধার রাজনীতিক পাল্টা জানিয়েছেন, তাঁর ভেতরে...
৪ ঘণ্টা আগে
মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। এর মধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে নিয়ে বিমান হামলার পরিকল্পনাও। স্থানীয় সময় গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
৫ ঘণ্টা আগে