কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।
বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।
ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’
মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’
কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে।
তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।

ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
৩৩ মিনিট আগেআল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন
৩ ঘণ্টা আগে