কলকাতা পৌরসভা ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ চলছে। শাসক দল তৃণমূলের দাবি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। তবে বিরোধীরা ভোটে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বড় ধরনের গোলমালের কোনো অভিযোগ নেই।
কলকাতা পৌর নিগমের ৪০ লাখেরও বেশি ভোটার আজ ইভিএমে ভোট দিচ্ছেন। প্রার্থী রয়েছেন মোট ৯৫০ জন। তৃণমূল সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপির প্রার্থী সংখ্যা ১৪২। বামেরা লড়ছে ১২৯ আসনে এবং কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্নেই ভোট চলছে। বুথে বুথে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে। মোট ৪,৯৫৯ বুথে চলছে ভোট। দুপুর দুটো পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি।
ভোটে জালিয়াতি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার বিরোধীরা। কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ চোখে পড়ে। তাঁদের অভিযোগ, ভোটের নামে প্রহসন চলছে।
তবে কলকাতার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন হার নিশ্চিত বুঝেই বিরোধীরা নিজেদের লজ্জা ঢাকতে জালিয়াতির গল্প ফাঁদছে। তিনি স্মরণ করিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইয়ের ছেলে তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের ভোটে কোনো ধরনের বেয়াদবি না করার কড়া নির্দেশ দিয়েছেন।
কলকাতা করপোরেশনের ভোট গণনা আগামী মঙ্গলবার। নির্বাচিত কাউন্সিলররাই মেয়র নির্বাচিত করবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। এই পদক্ষেপের লক্ষ্য—ইরানি রেজিমের অর্থ ভাণ্ডারকে আঘাত করা...
৯ মিনিট আগে
ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ আছে এমন দেশ সম্ভবত একটাই। তবে সেটি ব্রিটেন নয়, বরং ইসরায়েল। সম্প্রতি ফাঁস হওয়া মন্তব্যে তিনি এমনটাই দাবি করেছেন। এ মন্তব্য এমন এক সময় সামনে এল, যখন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
২৬ মিনিট আগে
ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
২ ঘণ্টা আগে