
প্রয়াত ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ নামে পরিচিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বুধবার (১৩ নভেম্বর) মহারাষ্ট্রের ধুলে জেলার সিন্ধখেদায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন।
আর্টিকেল ৩৭০ এর অধীনে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরকে সীমিত স্বায়ত্তশান ও ভিন্ন সংবিধানসহ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে ২০১৯ সালের ৫ আগস্ট সেই ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার করে নেয়।
নির্বাচনে বিজয়ী হয়ে ভারতীয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করার পর গতকাল মঙ্গলবার বিধানসভায় ‘আর্টিকেল ৩৭০’ ফেরানোর বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।
ঠিক একদিন পরেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত শাহ। সিন্ধখেদায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ‘স্বর্গ থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবেন না।’
কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিন্দেজি, আপনি নাকি কাশ্মীরে যেতে ভয় পান। আমি বলব, এখন আপনি আপনার নাতি-পুতিদের নিয়ে কাশ্মীরে যেতে পারেন, কোনো বিপদ হবে না।’
অমিত শাহ আরও বলেন, ‘সোনিয়া-মনমোহনের ১০ বছরের শাসনামলে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে কাশ্মীরে বোমা হামলা করত। এখন আর সেই দিন নাই।’
কিছুদিন আগেও মহারাষ্ট্রের আরেক নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেন, ‘তারা (কংগ্রেস) বিধানসভায় আর্টিকেল ৩৭০ ফেরাতে চাচ্ছে। কিন্তু রাহুল গান্ধীর পরের চার প্রজন্ম মিলেও এটি ফেরাতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক কাজ করেছেন।’
নরেন্দ্র মোদীও কিছুদিন আগে পুনের এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রচেষ্টার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রস্তাব কংগ্রেসের ভাষা নয়, এটা পাকিস্তানের ভাষা। আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রস্তাব আমাদের দেশকে বিভক্ত করার পাঁয়তারা। আপনাদের সেবক মোদী একে মাটিচাপা দিয়েছে।’

জার্মানিতে ১৫ জন রোগীকে বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার দায়ে এক (প্যালিয়েটিভ কেয়ার) চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত চার দিনে পৃথক তিনটি হামলায় চারজন বেসামরিক নাগরিক এবং পুলিশ ও সেনাসদস্যসহ মোট ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বুধবার (৮ জুলাই) এক দিনেই ১৮ জন অপহৃত পুলিশ কর্মকর্তা এবং ১১ জন সেনাসদস্যকে হত্যা করেছে সশস্ত্র...
৩ ঘণ্টা আগে
ন্যাটো জোটের ভবিষ্যৎ এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক বাজেট নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪ ঘণ্টা আগে