ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে। আজ রোববার পর্যন্ত এক দিনে বাবা, ছেলেসহ ছয়জনের মৃত্যু হয়েছে বলে ভারতের এনডিটিভি জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিষ্ণুপুর-চুরাচাঁদপুরের সীমানা অঞ্চলে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে আজ সকাল থেকে দিনব্যাপী এই সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।
সহিংসতার পর এই অঞ্চলে চিরুনি অভিযান শুরু করেছে ভারতের সেনাবাহিনী, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পূর্ব ও পশ্চিম ইম্ফলে কারফিউ অব্যাহত থাকবে।
গতকাল শনিবার ছিল মণিপুরে সংঘর্ষের সবচেয়ে ভয়ংকর দিন। বিষ্ণুপুর-চুরাচাঁদপুরে সারা দিন ধরে মর্টার শেল ছোড়া হয় এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। দুপক্ষের মধ্যে গোলাগুলিও হয়।
গতকাল শেষ রাতের দিকে এক হামলার ঘটনায় বিষ্ণুপুরের কোয়াক্তার অঞ্চলে নিরস্ত্র বাবা, ছেলেসহ গ্রামের তিন বাসিন্দা মারা যান। গত ৩ মে মনিপুরে সহিংসতা শুরু হয়। এরপর গ্রামবাসী পালিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নেন। চলমান সহিংসতার মধ্যে তাঁরা সেখানেই ছিলেন। গ্রামটি নির্জন হয়ে পড়েছিল। গত শুক্রবার তাঁরা গ্রাম পাহারা দিতে ফিরে আসেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, দুজনকে গুলি করার আগে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এর পরপরই পাল্টা হামলা শুরু হয়। কোয়াক্তার দুটি পার্শ্ববর্তী গ্রাম, ফুজাং এবং সোংডোতে মর্টার শেল ও গ্রেনেড ব্যবহার করা হয়। এর ফলে দুজন নিহত হয় এবং বেশ কিছু লোক আহত হয়।
এদিকে বিষ্ণুপুরের তেরখাংসাংবিতে একযোগে হামলায় একজন নিহত ও একজন পুলিশ কমান্ডোসহ তিনজন বন্দুকের গুলিতে আহত হন বলে এনডিটিভি জানিয়েছে।
ইম্ফলের পূর্বাঞ্চলের জেলা সানসাবি ও থামনাপোকপি গ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলি করার খবরও পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ইম্ফল পশ্চিম জেলার ল্যাংগোলে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইম্ফলেও।
গতকাল মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং (মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাতা) কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘নিরাপত্তাব্যবস্থার ত্রুটি’র অভিযোগ তুলেন। বিষ্ণুপুর জেলায় যে হামলায় তিনজন নিহত হয়েছিল, সেখানে ‘দায়িত্বে অবহেলার’ জন্য আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মণিপুর পুলিশ বলছে, রাজ্যের ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিভিন্ন জেলায় নতুন করে সহিংসতা শুরুর পরে সাতটি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী মেইতিরা সম্প্রতি তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি তুলেছে। এই নিয়ে সংখ্যালঘু কুকিদের সঙ্গে তাদের জাতিগত দাঙ্গা শুরু হয়।
তিন দিন ধরে মণিপুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিষ্ণুপুরে পুলিশের অন্তত দুটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় উচ্ছৃঙ্খল জনতা। ইম্ফলে ওয়েস্টে আরেক ঘটনায় গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
পুলিশ জানিয়েছে, মণিপুরের পাহাড়ি ও উপত্যকার জেলাগুলোতে মোট ১২৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১ হাজার ৪৭ জনকে আটক করা হয়েছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
৩ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
৬ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে