
ভারতে বিহারের ১৮তম বিধানসভা এবার বেশ কিছু দিক থেকে নতুন চিত্র সামনে এনেছে। ক্ষমতাসীন বিজেপির এনডিএ জোট ২৪৩ সদস্যের নিম্নকক্ষে ২০২টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছে। নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন বিধানসভা সম্পদে সমৃদ্ধ এবং আগের তুলনায় বয়সে বড়।
রোববার (১৬ নভেম্বর) দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এবার ১১১ জন বিধায়ক পুনর্নির্বাচিত হওয়ায় বিধানসভার গড় বয়স বেড়ে দাঁড়িয়েছে ৫৩ বছরে (২০২০ সালে ছিল ৫২ বছর)। সবচেয়ে কম বয়সী বিধায়ক হয়েছেন বিজেপির ২৫ বছর বয়সী মৈথিলী ঠাকুর। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে আলিনগর আসন থেকে জয় পেয়েছেন। মৈথিলীসহ ৩০ বছরের নিচে মাত্র দুজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে ৭৯ বছর বয়সী বিজেন্দ্র প্রসাদ যাদব (জেডিইউ) এবার নির্বাচিত সবচেয়ে প্রবীণ বিধায়ক।
এ ছাড়া এবার নারী ভোটারদের রেকর্ড উপস্থিতির পরও বিধানসভায় নারীদের সংখ্যা মাত্র তিনজন বেড়ে ২৬ থেকে ২৯ হয়েছে। এর মধ্যে এনডিএ থেকে ২৬ জন ও কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের পক্ষ থেকে ২৪ নারীকে মনোনয়ন দিলেও মাত্র তিনজন জিতেছেন। বিএসপি, জন সুরাজ, ভিআইপি—কোনো দলই নারী জয় নিশ্চিত করতে পারেনি।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) পর্যবেক্ষণে বলা হয়েছে, নবনির্বাচিত বিধায়কদের গড় সম্পদ এবার দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২০ সালে নির্বাচিত বিধায়কদের গড় সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি ৩২ লাখ রুপি। এবার তা বেড়ে ৯ কোটি ২ লাখে পৌঁছেছে। এবার নির্বাচিত বিধায়কদের মধ্যে বিজেপির কুমার প্রণয় সবচেয়ে ধনী। তাঁর সম্পদের পরিমাণ ১৭০ কোটি ৮২ লাখ রুপি। সবচেয়ে কম সম্পদ বিজেপির মুরারী পশানের। তাঁর সম্পদের পরিমাণ মাত্র ৬ লাখ ৫০ হাজার রুপি।
এদিকে মামলা আছে এমন বিধায়কের সংখ্যা ২০২০ সালের ১৬৩ থেকে কমে দাঁড়িয়েছে ১৩০-এ, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৪২ শতাংশ বিধায়কের বিরুদ্ধে খুন ও নারী নির্যাতনের মতো গুরুতর মামলার অভিযোগ নেই। এই তালিকায় ৫৪ জন বিধায়ক নিয়ে শীর্ষে রয়েছে বিজেপি শিবির। আর বিজেপির শরিক দল জেডিইউর নেতা অনন্ত সিং একাই সর্বোচ্চ ২৮টি মামলায় অভিযুক্ত।

রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
২ মিনিট আগে
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
১ ঘণ্টা আগে
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
১ ঘণ্টা আগে