
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামীও নিজের পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার স্থানীয় সময় সকালে উত্তর বচ্চি পরগনার সোদপুর স্কুল রোড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম গীতা দাস এবং অভিযুক্ত স্বামীর নাম সুভাষ দাস। সুভাষ উত্তর চব্বিশ পরগনার নাজাত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গীতা ও সুভাষের বিয়ে হলেও গীতার পরিবার তাঁদের এই বিয়ে কোনোভাবেই মেনে নেয়নি। বিয়ের পর থেকে এই দম্পতি সোদপুরের স্কুল রোডে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। আজ সকালে প্রকাশ্যে রাস্তায় গীতার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালান সুভাষ। তিনি গীতার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন।
রাস্তায় এই ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং সুভাষকে থামানোর ও তাঁর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত সুভাষের হাত থেকে গীতাকে রক্ষা করতে তাঁরা ব্যর্থ হন। একপর্যায়ে রক্তাক্ত ও জখম অবস্থায় গীতা রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন। স্ত্রীকে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে সুভাষ সঙ্গে সঙ্গে ওই একই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে গীতা দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সুভাষ দাসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকে সুভাষ প্রায়ই গীতার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। গীতা এই নির্যাতনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছিলেন এবং একপর্যায়ে তিনি এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু সুভাষ কোনোভাবেই গীতাকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। এই বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৪ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৫ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৫ ঘণ্টা আগে