
হরমুজ প্রণালি দিয়ে ভারতের আরও দুটি এলপিজিবাহী (রান্নার গ্যাস) ট্যাংকারকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। আজ শনিবার (২৮ মার্চ) ‘বন্ধুপ্রতিম’ ভারতের এই জাহাজ দুটি হরমুজ অতিক্রম করে ওমান উপসাগরের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
শিপিং ডেটা অনুযায়ী, ‘বিডব্লিউ এলএম’ এবং ‘বিডব্লিউ টিওয়াইআর’ নামক দুটি ট্যাংকার ৯৪ হাজার টনের বেশি এলপিজি নিয়ে ওমান উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের পতাকাবাহী এই জাহাজ দুটি একে অপরের কাছাকাছি অবস্থান করে ঘণ্টায় প্রায় ২৭ কিলোমিটার গতিতে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে জানান, পাঁচটি ‘বন্ধু রাষ্ট্র’—চীন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তানের জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুদের সঙ্গে যুক্ত জাহাজগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকবে।
ভারতের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির মোট জ্বালানি আমদানির প্রায় ৫০ শতাংশ এই পথ দিয়েই আসে। গত দুই সপ্তাহে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় ভারতে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছিল। এর ফলে সাধারণ মানুষের মধ্যে সিলিন্ডার কেনার হিড়িক পড়ে এবং অনেক রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ বা তাদের মেনু সংকুচিত করতে বাধ্য হয়। ইরান এখন ভারতীয় ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়ায় আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের পতাকাবাহী প্রায় ২০টি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। এর মধ্যে ৫টি বড় ট্যাংকার (অপরিশোধিত তেলবাহী) সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি নোঙর করে আছে এবং পার হওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ভারত ওই অঞ্চলে আটকে থাকা তাদের খালি জাহাজগুলোতেও এলপিজি লোড করছে।
যুদ্ধ শুরুর এক মাসের মধ্যে এ পর্যন্ত ভারতের চারটি জাহাজ—জগ বসন্ত, পাইন গ্যাস, শিবালিক এবং নন্দা দেবী এই প্রণালি অতিক্রম করেছে। শিপ ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে, জগ বসন্ত এবং পাইন গ্যাস প্রচলিত ছোট রুটের পরিবর্তে ইরানের লারাক এবং কেশম দ্বীপের মাঝখান দিয়ে একটি নতুন রুট ব্যবহার করেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানি কর্তৃপক্ষকে নিজেদের পরিচয় নিশ্চিত করতেই এই পথ বেছে নেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৩১ মিনিট আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
১ ঘণ্টা আগে
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
২ ঘণ্টা আগে