আম আদমি পার্টি (এএপি) স্পষ্ট করে বলেছে যে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। কারাগার থেকে এএপি নেতার রাজ্য পরিচালনা করতে কোনো আইনি বাধা না থাকলেও কারাগারের যেসব নিয়ম রয়েছে সে অনুসারে কেজরিওয়ালের পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া বেশ কঠিনই হওয়ার কথা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দিল্লির তিহার জেলের প্রাক্তন আইন কর্মকর্তা সুনীল গুপ্ত বলেছেন যে, একজন বন্দী এক সপ্তাহে মাত্র দুটি মিটিং করতে পারেন। তাই কেজরিওয়ালের পক্ষে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কঠিন হবে। তিনি বলেন, ‘জেল থেকে সরকার চালানো সহজ নয়। জেলের নির্দেশিকা বলে যে, আপনি সপ্তাহে মাত্র দুবার আপনার পরিবার, বন্ধুবান্ধব বা সহযোগীদের সঙ্গে দেখা করতে পারবেন। তাই এই বিধিনিষেধ অনুসারে, শাসনকার্য চালিয়ে যাওয়া তার (কেজরিওয়াল) পক্ষে সহজ হবে না।’
তবে তিনি বলেছেন যে, একটি উপায়ে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন। লেফটেন্যান্ট গভর্নরের যে কোনো ভবনকে কারাগারে রূপান্তর করার ক্ষমতা আছে। তাই দিল্লির মুখ্যমন্ত্রী যদি লেফটেন্যান্ট গভর্নরকে রাজি করাতে পারেন যে, তাকে (কেজরিওয়াল) গৃহবন্দী করা হবে তবেই কেবল তিনি দিল্লি সরকারের দৈনন্দিন কাজের অংশ নিতে পারবেন।
এর আগে, গত জানুয়ারিতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে একটি জমিজমা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন হেমন্ত সোরেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে হেফাজতে নিয়েছিল। মুখ্যমন্ত্রীর পদ তুলে দেওয়া হয় দলীয় নেতা চম্পাই সোরেনের হাতে।
১৯৯৮ সালে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হন। তখন তিনি তার স্ত্রী রাবড়ি দেবীর কাছে দায়িত্ব তুলে দেন।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট ৯ বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। কিন্তু প্রত্যেকবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।
কেজরিওয়ালের গ্রেপ্তারের পর দিল্লি সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এএপি নেতা অতিশি বলেছেন যে, দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই।’
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেজরিওয়ালের পদত্যাগ না করার প্রভাবগুলো যাচাই করে দেখছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন যে, কেজরিওয়াল যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তারকৃত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়। তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার বেশ কয়েকটি নজির রয়েছে।
বাতিল করা আবগারি নীতিটি দিল্লির মদের ব্যবসাকে ঢেলে সাজাতে প্রবর্তিত হয়েছিল। এতে মূল্যছাড় এবং অফারসহ কেনাকাটার আধুনিক কয়েকটি অভিজ্ঞতারও প্রতিশ্রুতি ছিল। এরপর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনায় কুমার সাক্সেনা কথিত অনিয়মের অভিযোগের বিরুদ্ধে তদন্তের আদেশ দেন। এরপর নীতিটি বাতিল হয়।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১০ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
১১ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে