
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। এমনকি, যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় নারীদের বিয়ে করেছেন, তাঁদের ও তাঁদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ঝাড়খণ্ডের পালামৌতে আয়োজিত এক জনসভায় জেপি নাড্ডা এ কথা বলেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে এবং স্থানীয় নারীদের বিয়ে করে অনুপ্রবেশকারীরা যে সন্তান জন্ম দিয়েছে, তাদের আদিবাসী অধিকার দেওয়া হবে না।
এ সময় জেপি নাড্ডা ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারকে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দায়ী করেন এবং বিজেপি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে ঘোষণা করেন।
বিজেপি সভাপতি বলেছেন, ‘প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে এবং তারা যেভাবে আমাদের আদিবাসী বোনদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চায়, তাদের সেই অধিকার তো দেওয়া হবেই না, তাদের সন্তানদেরও আদিবাসী অধিকার দেওয়া হবে না।’
এ সময় নাড্ডা জেএমএম-কংগ্রেস জোট সরকারকে ‘প্রতারণাকারী’, ‘মিথ্যাবাদী’ ও ‘চোরদের সরকার’ হিসেবে অভিহিত করেন। নাড্ডা ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জেএমএম-কংগ্রেস সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, বেকার ভাতা, সরকারি চাকরি এবং নারীর অগ্রগতির জন্য আর্থিক সাহায্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে এই সরকার।
নাড্ডা বলেন, ‘তারা (জেএমএম-কংগ্রেস) বলেছিল, তারা বেকার ভাতা দেবে, সরকারি চাকরি দেবে এবং নারীর উন্নতির জন্য আর্থিক সাহায্য করবে। কিছু হয়েছে? এটি প্রতারণামূলক সরকার; এটি মিথ্যাবাদীদের সরকার; এটি চোরদের সমর্থনকারী সরকার।’
এর আগে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহও বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে ঝাড়খণ্ডের সরকারের ব্যাপক সমালোচনা করেন। তিনি ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে অভিযুক্ত করেন। তিনি জনগণের প্রতি এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান।
এক জনসভায় অমিত শাহ বলেন, ‘কংগ্রেস-জেএমএম সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। এই সরকারের পরিবর্তন প্রয়োজন। যদি আপনি এই দুর্নীতি বন্ধ করতে চান, তবে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করুন। যারা আপনাদের টাকা চুরি করেছে, তাদের ছাড়া হবে না।’
উল্লেখ্য, ঝাড়খণ্ডের ৮১ আসনের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ দুই দফায় আগামী ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ২৩ নভেম্বর। এর আগে, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জেএমএম ৩০টি আসন, বিজেপি ২৫টি এবং কংগ্রেস ১৬টি আসনে বিজয়ী হয়।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৬ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৮ ঘণ্টা আগে