
দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করেন আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বিমানটি। এই সাহসিকতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন স্মিত মছার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা তাঁকে ‘সত্যিকারের বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন। রিয়াদে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ককপিটে হামলার শিকার হওয়ার পর ক্যাপ্টেন স্মিত মছারকে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ক্যাপ্টেন মছার ১৭৪ জন মানুষের জীবন রক্ষা করেছেন এবং মাঝআকাশে একটি ক্যাটাস্ট্রফিক (ভয়াবহ) বিপর্যয় ঘটা থেকে রক্ষা করেছেন।’
ক্যাপ্টেন স্মিত মছার ভারতের মুম্বাই শহরে বেড়ে ওঠেন। তাঁর বাবা-মা এখনো সেখানেই বসবাস করছেন। ২০০৮ সালে তিনি নিউজিল্যান্ডের ডানেডিনে অবস্থিত মেনল্যান্ড এয়ার নামের একটি অ্যাভিয়েশন কলেজে বৈমানিক হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। তিন বছর পর ২০১১ সালে তিনি ভারতের অভ্যন্তরীণ বিমান সংস্থা স্পাইসজেট-এ কমার্শিয়াল পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে অভিজ্ঞ পাইলট হিসেবে ২০২২ সালে তিনি দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই-এ যোগ দেন।
লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ক্যাপ্টেন মছারের ৯,৭৫০ ঘণ্টারও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ৬,৪০০ ঘণ্টারও বেশি সময় তিনি ‘পাইলট-ইন-কমান্ড’ বা প্রধান কাপ্তান হিসেবে বিমান পরিচালনা করেছেন। তাঁর সাবেক কর্মস্থল স্পাইসজেট এক বিবৃতিতে মছারকে ‘অগণিত মানুষের প্রাণ বাঁচানো আসল বীর’ হিসেবে অভিহিত করেছে।
নিউজিল্যান্ডের মেনল্যান্ড এয়ার-এর প্রধান নির্বাহী ফিলিপ কিনের স্মৃতিচারণ করে বলেন, ‘স্মিত এমন একজন মানুষ, যিনি যেকোনো সংকটে শান্ত থাকতে পারেন। আমরা তাঁকে জরুরি অবতরণের প্রশিক্ষণ দিয়েছিলাম, তবে মাঝআকাশে এমন বিরল ও অবিশ্বাস্য পরিস্থিতির মুখোমুখি হয়েও তিনি যে সাহস দেখিয়েছেন তা অতুলনীয়।’
গত বছর ‘বোনা-ফাইড ব্যাল্টার’ নামের একটি পডকাস্টে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছিলেন স্মিত। তিনি জানান, পাইলট হওয়া তাঁর শৈশবের স্বপ্ন ছিল না। ১৯ বছর বয়সে ম্যানেজমেন্ট পড়ার সময় এক অ্যাভিয়েশন সেমিনারে গিয়ে তিনি বৈমানিক হওয়ার অনুপ্রেরণা পান। মছার বলেন, ‘পাইলটের ইউনিফর্ম পরলে আমি কাজে শতভাগ মনোযোগ দিই। তবে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দেওয়া উচিত, যা আকাশে দীর্ঘদিন নিরাপদে উড্ডয়নে সাহায্য করে।’
গতকাল বুধবার গ্রিনিচ মান সময় ৩টা ৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইদুবাইয়ের ‘এফজেড১০৭৩’ নম্বর ফ্লাইটটি। ওই বিমানে অন্তত ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন, যাঁদের প্রায় সবাই ছিলেন ইসরায়েলি নাগরিক।
ফ্লাইটট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড্ডয়নের আড়াই ঘণ্টা পর সৌদি আরবের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি এক মিনিটের মধ্যে ৩৩ হাজার ফুট থেকে হঠাৎ ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। ককপিটের ভেতরে থাকা অপর চালক (সহ-পাইলট) হঠাৎ স্মিত মছারের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টা করেন।
গুরুতর জখম হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন স্মিত মছার বুদ্ধি করে ককপিটের ডিজিটাল লক খুলে দেন। এতে ঝাঁকুনির শব্দে বাইরে থাকা একজন ইসরায়েলি যাত্রী ও বিমানে থাকা অফ-ডিউটি এয়ার ক্রু ককপিটে ঢুকে হামলাকারী পাইলটকে কাবু করতে সক্ষম হন। অন্য এক ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হাতে নেন। পরবর্তী সময়ে স্কোওয়াক কোড ৭৭০০ (জরুরি বার্তা) পাঠায় এবং স্থানীয় সময় সকাল ৬টা ৫৮ মিনিটে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘গুরুতর আহত হওয়া সত্ত্বেও মছার অন্যের জীবন রক্ষায় যে সাহস ও দৃঢ়সংকল্প দেখিয়েছেন তা অতুলনীয়। তাঁর সাহসিকতা শত শত জীবন বাঁচিয়েছে।’ তিনি মছারের দ্রুত আরোগ্য কামনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাঁর অসামান্য উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হামলার পর পাইলট স্মিত মছার খুব খারাপ অবস্থায় ছিলেন, কিন্তু মারাত্মক জখম নিয়েও তিনি ককপিটের দরজা খুলে দেওয়ার মতো উপস্থিত বুদ্ধি দেখিয়েছেন। এটি সত্যিই অবিশ্বাস্য, তিনি একজন সত্যিকারের হিরো।’
ক্যাপ্টেন স্মিত মছারের পরিচয় প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভারতের জাতীয় বীর হিসেবে প্রশংসায় ভাসছেন।
তথ্যসূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লেও তাঁর হৃদস্পন্দন চলছিল এবং তিনি শ্বাস নিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
৪ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
৪ ঘণ্টা আগে
ছাত্র আন্দোলনের কর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় গতকাল বুধবার বিচারপতি প্রতিভা এম. সিং ও বিচারপতি দীনেশ ভাটের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই দুই ছাত্র নেতা ৬ বছরে ধরে বিনা বিচারে বন্দী।
৫ ঘণ্টা আগে