
করোনা মহামারির পর এবার পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক হয়ে উঠেছে ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কয়েকজন রোগীকে প্রথমে সাধারণ মেনিনজাইটিস ভেবে চিকিৎসা করা হয়েছিল। পরে পরীক্ষায় ধরা পড়ে, তাঁরা মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে আক্রান্ত। এর ফলে রোগ নির্ণয়ে দেরি হওয়ায় মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে।
কেরালায় এই অ্যামিবার প্রকোপ আরও বেশি। গত দেড় বছরে সেখানে ১২০ জন আক্রান্ত হয়েছে। শুধু চলতি বছরেই ৫৯ জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১৯ জন মারা গেছে। পশ্চিমবঙ্গে সংখ্যা তুলনামূলক কম হলেও চিকিৎসকেরা সতর্ক করছেন যে সচেতনতা না বাড়লে পরিস্থিতি জটিল হতে পারে।
কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ও আইডি হাসপাতালের চিকিৎসকেরা জানান, কয়েক মাস ধরে তাঁরা এই রোগের লক্ষণযুক্ত একাধিক রোগী পাচ্ছেন। প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে—জ্বর, মাথাব্যথা, সর্দি, কাশি, খিঁচুনি, বমি এবং অসংলগ্ন আচরণ। এগুলো মেনিনজাইটিসের সঙ্গে মিলে যাওয়ায় রোগ চিহ্নিত করতে দেরি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা-পরবর্তী সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডায়াবেটিস, কিডনি বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তরা সহজেই সংক্রমিত হচ্ছেন। শিশু ও প্রবীণরা বিশেষ ঝুঁকিতে রয়েছেন।
অ্যামিবাটি উষ্ণ ও মিষ্টি জলে সবচেয়ে বেশি থাকে। অপরিষ্কার পুকুর, নদী বা দীর্ঘদিন ধরে শোধন না করা সুইমিং পুল থেকে এটি ছড়াচ্ছে। নাক দিয়ে শরীরে প্রবেশ করে কয়েক দিনের মধ্যেই মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র নষ্ট করে মৃত্যু ঘটায়।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সরকারি হাসপাতালে সন্দেহজনক রোগীদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। বেলেঘাটা আইডি হাসপাতালকে চিকিৎসার কেন্দ্রবিন্দু করা হয়েছে। তবে এখনো কার্যকর টিকা আবিষ্কৃত না হওয়ায় চিকিৎসায় সব সময় সফলতা আসছে না।
চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন—অপরিষ্কার পুকুর বা নদীতে ডুব সাঁতার না দেওয়া, শোধিত জল ছাড়া নাক-মুখ পরিষ্কার না করা এবং সুইমিং পুলে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করার মাধ্যমে এ সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আজ বুধবার সকালের দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে।
২ মিনিট আগে
চীনের একটি উপকূলীয় প্রদেশের শিক্ষার্থী শিয়াওমেই। মাত্র ১৪ বছর বয়সে অতিরিক্ত মাত্রায় কাশির ওষুধ সেবন করে ফেলে মেধাবী এই শিক্ষার্থী। বয়সে তার চেয়ে কিছুটা বড় এক তরুণের মন জয় করতে সে এই কাজটি করে। ওই তরুণ তাকে বলেছিল, এই ওষুধ খেলে মানসিক চাপ বা ক্লান্তি দূর হবে।
৫ মিনিট আগে
আজ বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে কানাডা ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডিয়ান ডলার বা প্রায় ২০ বিলিয়ন ডলার (১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই শুল্ক যুক্তরাষ্ট্রের ৭ শতাধিক পণ্যের ওপর আরোপ...
১ ঘণ্টা আগে