ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় আশ্রমে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। নিহতদের মধ্যে শতাধিক নারী ও বাকিদের প্রায় সবাই শিশু। এই ঘটনায় আশ্রমের প্রধান ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরিকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উত্তর প্রদেশ সরকারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। নিহতদের মধ্যে শতাধিক নারী ও শিশু আছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৮ জন। নিহতদের মধ্যে এখনো ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সরকার এই ঘটনায় নিহত পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
রাজ্যের হাতরাশ জেলার একটি গ্রামে অবস্থিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির রাম কুটির চ্যারিটেবল ট্রাস্ট আশ্রমে এই পদদলনের ঘটনা ঘটে। ভোলে বাবার আসল নাম সুরাজ পাল। হাতরাশের মৈনপুর শহরের এই পদদলনের ঘটনা ঘটে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্মকর্তার অনুমান করছেন, এই দুর্ঘটনার সময় ভোলে বাবা আশ্রমেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভোলে বাবার ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। পরে প্রচণ্ড ভিড়ের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হলে সবাই ছত্রভঙ্গ হতে শুরু করে। এ সময় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, বাস এবং টেম্পোতে করে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে বহন করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।
এদিকে, এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। নিহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে রিয়াদের একাধিক বাসিন্দা জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবরের বিধানসভা উপনির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আজ শনিবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে ব্যাপক অপরাধ ও তোলাবাজির কারণে রাজ্যের...
৩ ঘণ্টা আগে
ভারতের বিহারের পূর্ণিয়ায় ভিন্ন জাতের দলিত এক যুবককে বিয়ে করেন ১৮ বছরের এক তরুণী। আর এতে ক্ষুব্ধ হয়ে মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তাঁর পরিবার। ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবার এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। এর আগে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে এক পুরোনো হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে