
বিজেপিকে সমর্থন দেওয়ার পর একাধিক কংগ্রেস নেতাকে গঙ্গাজল ও গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। একই সঙ্গে জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশন হেরিটেজ কার্যালয়কে দুর্নীতির দাগমুক্ত করতে এবং সেই নেতাদের ‘প্রকৃত সনাতনীতে’ রূপান্তর করতে পুরো অফিস প্রাঙ্গণে ছিটানো হয়েছে গঙ্গাজল ও গোমূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মুনেশ গুরজার নামে সেই কংগ্রেস নেতা—যিনি মিউনিসিপ্যালটির কাউন্সিলর—এবং অন্যান্য কর্মকর্তাও গঙ্গাজল ও গোমূত্রের মিশ্রণ পান করেছেন। পাশাপাশি তাঁরা এই মিশ্রণ দিয়ে নিজেদের মুখমণ্ডলও ধুয়েছেন।
দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশন হেরিটেজ কার্যালয়ের বর্তমান মেয়র মুনেশ গুরজারকে অপসারণ করে। পাশাপাশি তাঁর জায়গায় কুসুম যাদব নামে বিজেপির এক কাউন্সিলরকে নতুন মেয়র হিসেবে নিয়োগ দেন সাবেক মেয়র। এরপর মুনেশ গুরজারসহ আট কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। এরপর গত বুধবার কুসুম যাদব দায়িত্ব নেওয়ার আগে মিউনিসিপ্যাল প্রাঙ্গণ, কাউন্সিলর এবং কর্মকর্তাদের পরিশুদ্ধ করা হয়। এই পরিশুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন বালমুকুন্দ আচার্য।
বালমুকুন্দ আচার্য বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক। তিনি স্থানীয় হাওয়া মহল আসন থেকে বিজেপির টিকিটে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। তিনি স্থানীয়দের মাঝে জনপ্রিয় হথজ ধাম মন্দিরেরও মহন্ত হিসেবে পরিচিত।
বালমুকুন্দ আচার্য বলেন, ‘আমরা গঙ্গাজল দিয়ে এটিকে (মিউনিসিপ্যাল প্রাঙ্গণ) পরিশুদ্ধ করেছি এবং সমস্ত অপবিত্রতা দূর করেছি এবং বৈদিক মন্ত্র পড়ে প্রার্থনা করেছি। বেহেনজি বা বোন (কুসুম যাদব) এই নবমীতে দায়িত্ব গ্রহণ করেছেন। এখন মিউনিসিপ্যাল করপোরেশনে শুদ্ধতার পরিবেশ থাকবে।’ এ সময় মেয়র নিজেও হনুমান চালিশা পাঠ এবং জয় শ্রীরাম মন্ত্রপাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।
কংগ্রেস থেকে নির্বাচিত কাউন্সিলরদের বিজেপিকে সমর্থন দেওয়ার বিষয়ে বালমুকুন্দ বলেন, ‘তাদের গঙ্গাজল পান করানো হয়েছে। সবাই গঙ্গাজল-গোমূত্র পান করেছে এবং তাদের কানে বৈদিক মন্ত্র পাঠ করা হয়েছে। এখন তাঁরা পূর্ণ সনাতনী হয়ে উঠেছেন। সনাতনী হিসেবে তাঁরা এই শহরকে সুন্দর করতে আমাদের সঙ্গে আছেন।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ সোমবার নবান্নে (সচিবালয়) অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমুখী ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে আছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে বাসা থেকে অফিস করতে এবং গণপরিবহন ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫ ঘণ্টা আগে
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি বলেছেন, দিল্লি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পাকিস্তানের কারণে আটকে রাখেনি। বরং ‘সন্ত্রাসবাদের নীতিগত প্রশ্নে’ ভারত এই অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি স্পষ্ট ও কাঠামোগতভাবে সমাধান না হলে আঞ্চলিক এই জোট সামনে এগোতে পারবে না।
৫ ঘণ্টা আগে