ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ। লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে ‘ধ্যানের ঐতিহ্যের’ ধারাবাহিকতায় মোদি আবারও ধ্যানে বসছেন। আজ ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তামিলনাড়ুর কন্যাকুমারীতে তিন দিনের সফর করবেন তিনি। সেখানেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম মিন্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক দিন আগে ধ্যানে বসতে যাচ্ছেন মোদি। ২০১৯ সালেও প্রধানমন্ত্রী মোদি কেদারনাথে একই রকম ভ্রমণ করেছিলেন এবং নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে একটি গুহায় ধ্যান করেছিলেন। তিনি ২০১৯ সালে শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দির, শ্রী রঙ্গনাথস্বামী মন্দির এবং কোথানদারমাস্বামী মন্দিরের মতো বিভিন্ন মন্দির পরিদর্শন করেছিলেন।
মজার ব্যাপার হচ্ছে, এই রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপেই ১৮৯২ সালে ভারত মাতার দর্শন নিয়ে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত কন্যাকুমারী—সেখানে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলরেখা একত্রিত হয়েছে। এখানেই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরবসাগর মিলিত হয়েছে।
সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে এবং দক্ষিণ ভারতে অবস্থান শক্ত করার উদ্দেশ্য বিবেচনায় নিলে প্রধানমন্ত্রী মোদির তামিলনাড়ু সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মোদি তাঁর নির্বাচনী প্রচারের ভাষণেও তামিল সংস্কৃতির প্রচার করছেন।
বৃহস্পতিবার বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোদির ৪৫ ঘণ্টা ধ্যান উপলক্ষে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার পুলিশ কর্মী। এ ছাড়া, বিভিন্ন নিরাপত্তা সংস্থাও এলাকাটিকে কঠোর নজরদারির আওতায় রেখেছে।
ধ্যানের জন্য নরেন্দ্র মোদি আজ বিকেলে কন্যাকুমারীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পরে তিনি স্মৃতিসৌধে যাবেন। তিনি ১ জুন বিকেল ৩টা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে থাকতে পারেন। সেদিনই ভারতে চলমান লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের ভোট হবে।
সংশ্লিষ্ট সূত্র পিটিআইকে জানিয়েছে যে, মোদির অবস্থান উপলক্ষে উপকূলীয় নিরাপত্তা গোষ্ঠী, ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক সীমান্তে নজরদারি বজায় রাখবে।

সন্ধ্যার দিকে বেজে উঠল নাজাকাত আলীর ফোন। ভারত শাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন এই ৩০ বছর বয়সী যুবক। বললেন, আজকাল প্রায়ই এমনটা হয়। কল আসে প্রায় প্রতিদিনই। ফোন ধরলেন, জানালেন, পরিস্থিতি এখন নিরাপদ। নিশ্চিন্তে আসতে পারেন পর্যটকেরা। আরও বললেন, তিনি অপেক্ষায় থাকবেন।
৩২ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মূলত, ভেনেজুয়েলা সরকার যেন নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি খরচ বহন করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই...
১ ঘণ্টা আগে
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সরঞ্জামের যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা অনুমিতভাবে প্রকাশিত হয়েছে, বাস্তবিক ক্ষয়ক্ষতি তার চেয়েও অনেক বেশি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সশস্ত্র হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেন সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ৩১ বছর বয়সী এই যুবক কোনো সাধারণ অপরাধী নন, বরং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চশিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং উদীয়মান ভিডিও গেম ডেভেলপার।
৩ ঘণ্টা আগে