মদ আবগারি শুল্কসংক্রান্ত অর্থ পাচার মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট দেশটির অর্থনৈতিক দুর্নীতির তদারককারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডির দায়ের করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছেন। তবে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জামিনের নির্দেশ দেন। ইডির দায়ের করা আবগারি শুল্ক মামলায় ৯০ দিনের বেশি সময় ধরে কারাগারে বন্দী কেজরিওয়াল। অবশেষে এই মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন হলো।
তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দায়ের করা পৃথক আরেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে বন্দী কেজরিওয়াল। তাই আবগারি শুল্ক মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী।
সুপ্রিম কোর্টের নির্দেশে কেজরিওয়ালের জামিনের বিষয়টিকে ‘সত্যমেভ জয়তে’ বা সত্যের জয় হবেইয়ের সঙ্গে তুলনা করেছে। দলটির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক টুইটে বলা হয়, ‘সত্যের জয় হবেই।’ টুইটটিতে কেজরিওয়ালের একটি ছবিও যুক্ত করা হয়, যেখানে কেজরিওয়ালকে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়।
আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে ইডি। তথাকথিত দিল্লি মদ নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় জামিন চেয়ে কেজরিওয়ালের পক্ষ থেকে গত ৯ এপ্রিল দিল্লি হাইকোর্টের আবেদন করা হয়। তবে হাইকোর্ট জামিন দিতে অস্বীকার করে। পরে সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল।
উল্লেখ্য, ২০২১ সালে দিল্লি সরকারের গৃহীত আবগারি নীতির মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২৭ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
৪১ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১ ঘণ্টা আগে