ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা কানাডার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে প্রস্তুত। আজ শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অটোয়ায় অ্যান্টি-ইন্ডিয়ানদের প্রশ্রয় দেওয়ার কারণেই দুই দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সম্পর্ক পুনর্গঠন করবে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত-কানাডা সম্পর্কের অবনতি ঘটেছে কানাডায় চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী উপাদানদের লাইসেন্স দেওয়ার কারণে। আমরা আশা করি, পারস্পরিক আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন করতে পারব।’
কয়েক মাস ধরে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। মূলত খালিস্তানিদের উপস্থিতির কারণেই এই টানাপোড়েন। দিল্লির অভিযোগ এই খালিস্তানিরা কানাডায় বসে ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। এই খালিস্তানিদের ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিতেও দেখা গেছে ভারতকে।
২০২৪ সালের অক্টোবরে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়ে অভিযোগ করেন ট্রুডো। এর পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে। ট্রুডোর এই অভিযোগের পর উভয় দেশ সিনিয়র কূটনীতিকদের বহিষ্কার করে। কানাডার ফেডারেল পুলিশ দাবি করে, তারা ভারতীয় এজেন্টদের কানাডার মাটিতে অবৈধ কার্যকলাপে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো ঘটনাও আছে।
তবে প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর সরে দাঁড়ানো কানাডার রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীর আসার পর পরিবর্তন আসতে পারে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ৬ জানুয়ারি পরবর্তী নির্বাচনে নেতৃত্ব দেওয়ার অক্ষমতার কথা উল্লেখ করে পদত্যাগ করেন ট্রুডো। এরপর মার্ক কার্নি নতুন কানাডীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়। কার্নি অতীতেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিচ্ছন্ন শক্তির প্রতি প্রতিশ্রুতির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য জনগণকেন্দ্রিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দ্বিতীয় দিনের মতো আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতাকেও আটক করে পুলিশ।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আজ বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়
১৩ ঘণ্টা আগে