ভারতে চলমান লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ২৩০টির বেশি আসন পাবে না। গতকাল শনিবার অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নিজ দল আম আদমি পার্টির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে এবং আম আদমি পার্টি সেই সরকারের অংশ হবে মন্তব্য করে কেজরিওয়াল বলেন, ‘কারামুক্ত হওয়ার পরবর্তী ২০ ঘণ্টায় আমি নির্বাচন বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং আমি জানতে পেরেছি যে, বিজেপি সরকার গঠন করতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে বিজেপির লোকসভা আসন কমবে। কোনো রাজ্যেই তাদের আসন বাড়বে না। তিনি আরও বলেন, ‘এটা আমার বিশ্লেষণ; এমনকি রাজনৈতিক বিশ্লেষকেরাও বলছেন, বিজেপি ২২০ থেকে ২৩০টির বেশি আসন পাবে না। আগামী ৪ জুন মোদির সরকার গঠন হতে যাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে কেজরিওয়াল প্রতিশ্রুতি দেন যে, ইন্ডিয়া জোট সরকার গঠন করলে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। এ সময় তিনি দেশবাসীকে ‘একনায়কতন্ত্র’ প্রতিরোধের আহ্বান জানান। দিল্লির এই মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন। তিনি সব বিরোধী নেতাকে জেলে পাঠাবেন।’
সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার পর গত শুক্রবার রাজধানীর নয়াদিল্লির তিহার কারাগার থেকে মুক্তি পান কেজরিওয়াল। সংবাদ সম্মেলনে এই নেতা বলেন, ‘আমি আমার দেশকে বাঁচাতে ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইতে এসেছি। এই একনায়কতন্ত্র থেকে আমার দেশকে বাঁচান।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে দেশে গণতন্ত্র আছে কি না।’
নির্বাচনে মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গঠিত বিরোধী জোটের অন্যতম নেতা কেজরিওয়াল। দেড় মাসের বেশি সময় কারাবাসের পর শুক্রবার জাতীয় নির্বাচনের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। ফৌজদারি তদন্তের অধীনে থাকা এই ব্লকের কয়েক নেতার মধ্যে কেজরিওয়াল একজন। এএপি তাঁর গ্রেপ্তারকে ভোটের আগে বিরোধীদের সরিয়ে দেওয়ার জন্য ক্ষমতাসীন বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩২ মিনিট আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২ ঘণ্টা আগে