প্রেমিকের সঙ্গে থাকার জন্য স্বামীকে ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানি নারী সীমা হায়দার। তাঁকে ভারতের নয়ডার এক পারিবারিক আদালতে ডেকে পাঠানো হয়েছে। গত বছর মে মাসে চার সন্তানসহ অবৈধভাবে ভারতে প্রবেশের আগে তিনি পাকিস্তানে গোলাম হায়দার নামে এক ব্যক্তির স্ত্রী ছিলেন।
মোবাইল গেম পাবজি খেলার সময় সীমার সঙ্গে ভারতীয় শচীন মিনার পরিচয় হয়। তাঁদের দাবি, এর আগে কাঠমাণ্ডুতে দেখা করতে গিয়ে বিয়ে করেন তাঁরা।
করাচির বাসিন্দা গোলাম হায়দার ভারতীয় আইনজীবীর সহায়তায় শচীন মিনার সঙ্গে সীমার বিয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে নয়ডায় পারিবারিক আদালতে মামলা করেন। গত মাসেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেন তাঁরা।
মামলায় সন্তানদের ধর্ম পরিবর্তনকেও চ্যালেঞ্জ করেছেন গোলাম হায়দার। তাঁর আইনজীবী মোমিন মালিকের দাবি, গোলাম হায়দারের সঙ্গে সীমার বিবাহবিচ্ছেদ হয়নি, তাই শচীনের সঙ্গে তাঁর বিয়ে বৈধ নয়।
আগামী ২৭ মে সীমাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
এর আগে চার সন্তানের অভিভাবকত্ব পেতে পাকিস্তানের শীর্ষ আইনজীবী ও মানবাধিকারকর্মী আনসার বার্নির কাছে আইনি সহায়তা চেয়েছিলেন গোলাম হায়দার। এরপর বার্নি আলী মোমিনকে ভারতের আদালতে নিয়োগ দেন এবং আইনি কার্যক্রম শুরু করার জন্য তাঁকে পাওয়ার অব অ্যাটর্নি পাঠান।
সীমা হায়দার সংযুক্ত আরব আমিরাত ও নেপাল হয়ে ভারতে আসার সময় তাঁর প্রথম স্বামী সৌদি আরবে ছিলেন।
এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমা বলেন, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি পাকিস্তানে ফেরত যেতে অস্বীকৃতি জানান। তাঁর সন্তানও হিন্দুধর্ম গ্রহণ করেছে বলে জানান তিনি।
বার্নি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ধর্মান্তর নিষিদ্ধ।

যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
৪৩ মিনিট আগে
ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সময় আ রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।
১ ঘণ্টা আগে
এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও তাঁর আত্মহত্যার অভিযোগে উত্তাল ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)। বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভের পর শিক্ষার্থীদের একাংশ ভাঙচুর চালিয়ে কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছাত্রী ধর্ষণের ঘটনাটি গুজব।
১ ঘণ্টা আগে