
ভারতজুড়ে কয়েক লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করে বাতিল হয়ে গেল ২০২৬ সালের নিট (NEET-UG) পরীক্ষা। গত ৩ মে দেশজুড়ে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের চূড়ান্ত ঘোষণা করেছে। কেন্দ্র সরকারের সবুজ সংকেত পাওয়ার পরেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ বছরের নিট পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর পক্ষ থেকে এনটিএ-র কাছে প্রশ্নপত্র সংক্রান্ত কারচুপির সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাঠানো হয়েছিল। এনটিএ কর্মকর্তারা সেই তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তাঁরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে এই পরীক্ষার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা আর বজায় রাখা সম্ভব নয়। ফলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরাতে পরীক্ষা বাতিল করা ছাড়া আর কোনো পথ ছিল না।
পরীক্ষা বাতিলের পর, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) পরীক্ষা প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। দিল্লিতে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।
গোটা বিষয়টি এখন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এনটিএ-র পক্ষ থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সরকার ইতিপূর্বে পুরো ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। এনটিএ জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা যাবতীয় নথি এবং তথ্য সিবিআই-এর হাতে তুলে দেবে এবং সব রকম সহযোগিতা করবে।
এএনআই সূত্রের খবর অনুযায়ী, বাতিল হয়ে যাওয়া পরীক্ষার পরিবর্তে কবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা এখনই ঘোষণা করা হয়নি। এনটিএ জানিয়েছে, শিগগিরই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত সরকারি ওয়েবসাইটের দিকে নজর রাখতে বলা হয়েছে।
গত ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় বসা কয়েক লাখ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা এই সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় পড়েছেন। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠছিল, আর আজকের এই সিদ্ধান্তে তা সিলমোহর পেল। একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার প্রশংসা হচ্ছে, অন্যদিকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক চাপ কয়েক গুণ বেড়ে গেল।
জাতীয় টেস্টিং এজেন্সি স্পষ্ট করে দিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং যে কোনো ধরনের কারচুপি রুখতে তারা আপসহীন। এখন দেখার বিষয়, সিবিআই তদন্তের মাধ্যমে এই প্রশ্নপত্র ফাঁসের মূল হোতারা ধরা পড়ে কি না এবং কত দ্রুত স্বচ্ছতার সঙ্গে পুনরায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়।

মাদক কার্টেল ও পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাম্প প্রশাসনের কাছে সামরিক সহায়তা চেয়েছেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। গত ৭ আগস্ট কলম্বিয়ার দায়িত্ব নিয়েছেন এই প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে দেশটির মাদককেন্দ্রিক অর্থনীতির বিরুদ্ধে আগ্রাসী ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের
১ ঘণ্টা আগে
ইরানকে সামরিকভাবে পরাস্ত করার পর জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’কে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ ঘণ্টা আগে
খরা ও দাবদাহে দাবানলের তীব্র ঝুঁকিতে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতে ডিসপোজেবল বা এককালীন ব্যবহারযোগ্য বারবিকিউ নিষিদ্ধ করেছে সরকার। যুক্তরাজ্যের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য দপ্তর (ডিবিআইএসটি) জানিয়েছে, গ্রীষ্মের মাসগুলোতে দেশজুড়ে বেশ কয়েকটি ভয়াবহ দাবানলের কারণ হয়েছে এসব বারবিকিউ।
১ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লা থেকে ঐতিহ্যবাহী ভাষণের ঠিক আগে ইনস্টাগ্রামে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় বহুল আলোচিত সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) অফিশিয়াল অ্যাকাউন্ট।
৩ ঘণ্টা আগে