কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে আকবর নামে একটি সিংহ ও সীতা নামে একটি সিংহীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। এই দুটি পশুকে সম্প্রতি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একই ঘেরে রাখা হলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকে আকবরের সঙ্গে সীতার বসবাস মেনে নিতে পারছিলেন না।
এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করা হয়েছিল সীতা নামের সিংহীটিকে। পরে এটিকে আকবর নামের সিংহটির সঙ্গে একই ঘেরে রাখার জেরে বিশ্ব হিন্দু পরিষদ সীতার নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিল।
হিন্দু পরিষদের ওই আবেদনের ওপর শুনানি করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। শুনানির একপর্যায়ে একটি মৌখিক নির্দেশে রাজ্য সরকারকে বিতর্ক এড়ানোর জন্য দুটি পশুরই নাম পরিবর্তন বিবেচনা করতে বলা হয়।
বিচারক সৌগত ভট্টাচার্য এ সময় বলেন, ‘আপনি কি হিন্দু দেবতা, মুসলিম নবী বা খ্রিষ্টান দেবতা বা স্বাধীনতা সংগ্রামী বা নোবেল বিজয়ীর নামে একটি সিংহের নাম রাখবেন? সাধারণত যে কেউ আমাদের দেশের জনগণের দ্বারা শ্রদ্ধেয় বা সম্মানিত হয়?’
বিচারক আরও বলেন, ‘এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন সীতা ও আকবরের নামে সিংহের নামকরণ করে অযথা বিতর্ক সৃষ্টি করবেন? এই বিতর্ক এড়ানো উচিত ছিল। শুধু সীতা নয়, আমি সিংহের আকবর নামকরণও সমর্থন করি না। তিনি অত্যন্ত দক্ষ এবং মহৎ একজন মুঘল সম্রাট ছিলেন। অত্যন্ত সফল এবং ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট।’
আদালতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকারী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) বিচারককে জানান, সিংহদের নাম ত্রিপুরায় রাখা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে এদের নাম পরিবর্তনের কথা বিবেচনা করছে।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৮ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৮ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১১ ঘণ্টা আগে