
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত শতবর্ষী এই বাড়ি সত্যজিৎ রায়ের দাদা বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সম্পত্তি ছিল।
হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া জমিদারবাড়ির জমিদার। তিনি বাংলা শিশুসাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। এ সড়কে প্রাচীন একতলা ভবনটি ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে। একতলাবিশিষ্ট বাড়িটির সামনে ছোট একটি মাঠ আছে। দীর্ঘদিন অব্যবহৃত বাড়িটি আগাছায় ছেয়ে যায় এবং মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। কয়েক দিন ধরে বাড়িটি ভাঙতে শুরু করেছে শিশু একাডেমি।

বাড়িটি ভেঙে ফেলার বিষয়ে এক্স মাধ্যমে এক পোস্টে মমতা লিখেছেন, ‘এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।’
তিনি আরও লিখেছেন, ‘আমি বাংলাদেশ সরকার এবং ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়ি রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।’
ইতিপূর্বে আজকের পত্রিকাসহ বাংলাদেশি অন্যান্য সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহৃত এই বাড়ি বহু বছর ধরে অবহেলিত থাকায় নষ্ট হয়ে যাচ্ছিল। এই অবস্থায় আধা পাকা একটি নতুন ভবন নির্মাণের জন্য বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাড়িটি শত বছরের বেশি পুরোনো। ১৯৪৭ সালে দেশভাগের পর এটি সরকারি মালিকানায় আসে।
দেশের গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ঢাকার শিশুবিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান বলেছেন, ১০ বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর শিশু একাডেমির কার্যক্রম চলছে ভাড়া করা একটি স্থানে।
মেহেদী জানান, কয়েকটি কক্ষবিশিষ্ট আধা পাকা ভবন নির্মাণ করে সেখানে একাডেমির কার্যক্রম চালানো হবে। কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এই ভাঙার কাজ চলছে।
তবে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ এমন একটি ভবন কেন ভেঙে ফেলা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভবনটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কারণ, তারা প্রায়ই ওই চত্বরে একত্র হয়।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
২ ঘণ্টা আগে
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে।
৬ ঘণ্টা আগে