
অবিরাম বর্ষণে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে হিমাচলের মানালি, কুল্লু, মান্ডি, কিন্নৌর ও শিমলা জেলায় তীব্র ভূমিধস ও হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। শক্তিশালী স্রোতে মানালি শহরের বহুতল হোটেল, দোকানপাট ও ঘরবাড়ি নদীতে ভেসে গেছে। একই সঙ্গে মানালি-লেহ জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজ্যের জরুরি দপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৭৯৫টি সড়ক বন্ধ রয়েছে, প্রায় এক হাজার ট্রান্সফরমার ও পাঁচ শতাধিক সুপেয় পানির প্রকল্প অকেজো হয়েছে। এক রাতেই মান্ডির বালিচৌকি এলাকায় ৪০টি দোকান একসঙ্গে ধসে পড়েছে। তবে সৌভাগ্যবশত আগেই ভবন খালি করায় প্রাণহানি এড়ানো গেছে।
মৌসুম অধিদপ্তর কাংড়া, চাম্বা, লাহৌল-স্পিতি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। অন্যদিকে উনা, বিলাসপুর, সোলান, কুল্লু ও শিমলায় অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। স্কুল-কলেজ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জুন থেকে আগস্ট পর্যন্ত বন্যা ও ভূমিধসে হিমাচলে ১৫৬ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে ৩৮ জন।
অন্যদিকে জম্মু ও কাশ্মীরের রামবন জেলায় চেনাব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। প্রবল স্রোতে গ্রামীণ এলাকা প্লাবিত হওয়ায় প্রশাসন শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। টানা বৃষ্টির কারণে ভূমিধস ও ভাঙন দেখা দিয়েছে, যার ফলে বহু পরিবার আশ্রয় হারিয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও নতুন বিপদের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা জারি রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি অঞ্চলে এ ধরনের হঠাৎ বন্যা ও ভূমিধসের প্রবণতা বেড়ে গেছে। পরিসংখ্যান বলছে, এ মৌসুমেই হিমাচলে ৭৭ বার হঠাৎ বন্যা, ৪১ বার মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) ও ৮১টি বড় ভূমিধস হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।
পরিস্থিতি বিবেচনায় প্রশাসন জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তবে পাহাড়ি গ্রামগুলোতে যোগাযোগবিচ্ছিন্ন থাকায় মানুষের কাছে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম ৭ দিনে রাজ্য প্রশাসন এখন পর্যন্ত প্রায় ৪০০ জন কথিত ‘বাংলাদেশি’কে আটক করেছে। তাদের সবাইকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে ইরানের সঙ্গে চুক্তির জন্য যে খসড়া প্রস্তুত করা হয়েছে তাতে কয়েকটি সংশোধনী আনার অনুরোধ করেন। ট্রাম্পের দূতেরা ইরানের সঙ্গে এই চুক্তির খসড়ায় পৌঁছেছিলেন।
২ ঘণ্টা আগে
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত যে জোটের আলোচনা চলছে, ভবিষ্যতে তাতে শর্ত সাপেক্ষে যোগ দিতে পারে ইসরায়েলও। শর্তটি হলো, ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইতিহাসে ১৯০৬ সালের ভয়াবহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড একটি স্মরণীয় ঘটনা। সেই দুর্যোগে শহরের বহু স্থাপনার সঙ্গে ধ্বংস হয়ে যায় প্রায় দুই লাখ বইসমৃদ্ধ মেকানিকস ইনস্টিটিউট লাইব্রেরির বিশাল সংগ্রহ।
১৩ ঘণ্টা আগে