ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। অবৈধভাবে খনিজ পদার্থ উত্তোলনের মামলায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নির্বাচন কমিশন থেকে বিধায়ক হওয়ার যোগ্যতা হারানোর ফলে আইন অনুসারে হেমন্ত আপাতত আরও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে তিনি আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচনের মাধ্যমে বিধায়ক হতে পারলে এবং রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ অংশ তাঁকে সমর্থন দিলে তিনি আবারও মুখ্যমন্ত্রী হতে পারবেন।
ঝাড়খন্ডের প্রবীণ রাজনীতিবিদ সূর্য রায় বলেছেন, তাঁকে একটি ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—নির্বাচন কমিশন হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে। এক টুইটে সূর্য রায় আরও বলেন, ‘যেই মাত্র রাজ ভবন থেকে তাঁর অযোগ্য হওয়ার চিঠি এসে পৌঁছাবে তখনই তাঁকে পদত্যাগ করতে হবে কিংবা আদালতের স্টে অর্ডার নিয়ে এসে দায়িত্ব পালন করতে হবে।’
নির্বাচন কমিশন জানিয়েছে, হেমন্ত সরেন নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তিকে নিজ নামে করে নিয়েছেন। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। রাজ্যের গভর্নর রমেশ বৈশ নির্বাচন কমিশনের মন্তব্যকে পরীক্ষা করে দেখেছেন এবং হেমন্ত সরেনকে এই বিষয়ে শিগগিরই অবহিত করা হবে বলেও জানিয়েছে একটি সূত্র। তবে, এই দফায় তাঁকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হলেও তাঁকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়নি।
এদিকে, হেমন্ত সরেনের দাবি, ‘সবই বিজেপির ধামাধরা মিডিয়ার অপপ্রচার।’ তবে তিনি অপপ্রচার বললেও জানা গেছে, হেমন্ত মুখ্যমন্ত্রিত্ব হারালে বিকল্প হিসেবে তাঁর স্ত্রী কল্পনা সরেনকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে তাঁর দল জেএমএম।
এই বিষয়ে বিজেপির এমপি নিশিকান্ত দুবের দাবি, ‘নিজেদের অপরাধেই ডুবছে জেএমএম।’ উল্লেখ্য, খনি কেলেঙ্কারির তদন্তে নেমে হেমন্ত ঘনিষ্ঠদের কাছ থেকে বেআইনি অস্ত্র থেকে শুরু করে প্রচুর টাকা-পয়সাও উদ্ধার হয়েছে।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে