ইউক্রেন থেকে দখলকৃত ক্রিমিয়াতে সামরিক মহড়া শেষ করেছে রাশিয়া। সেখানকার সেনারা ঘাঁটিতে ফিরে আসছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বুধবার এমনটি জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ অঞ্চলের সামরিক ইউনিট কৌশলগত অনুশীলন শেষ করে ঘাঁটিতে ফিরে আসছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনেও ক্রিমিয়া থেকে একটি ব্রিজ হয়ে সেনারা রাশিয়াতে ফিরে আসছে।
গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো শুরু করে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু গতকাল মঙ্গলবার বলেছেন, সীমান্তে মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেওয়ার খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে একটি ভালো ঘটনা, কিন্তু আমরা এখনো বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকেরা বলছেন, এসব সেনা এখনো ইউক্রেনকে হুমকিতে রাখার মতো অবস্থায় রয়ে গেছে।’
গতকাল মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া অবশ্যই যুদ্ধ চায়নি। দেশটি পশ্চিমের সঙ্গে সমাধান খুঁজতে ইচ্ছুক ছিল।
সেনা ফিরিয়ে আনার কথা নিশ্চিত করে পুতিন বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা আলোচনার পথে যেতে প্রস্তুত।’
ন্যাটোর সদস্যপদ লাভের চেষ্টা করছিল ইউক্রেন। সে জন্য দেশটির ওপর চাপ সৃষ্টির করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া। ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলা চিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১৪ মিনিট আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
জাপানে পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী তরুণ জেমস ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে জাপানের কিয়োটো শহরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
২ ঘণ্টা আগে