
দুই দশকের স্যাটেলাইট ডেটা ব্যবহার করে করা একটি নতুন বিশ্লেষণ থেকে জানা গেছে, ইউরোপের বিশাল জলসম্পদ শুকিয়ে যাচ্ছে এবং দক্ষিণ ও মধ্য ইউরোপজুড়ে—স্পেন ও ইতালি থেকে পোল্যান্ড এবং যুক্তরাজ্যের কিছু অংশ পর্যন্ত মিষ্টি পানির মজুত কমছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা ওয়াটারশেড ইনভেস্টিগেশনস ও দ্য গার্ডিয়ানের সঙ্গে মিলে ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্যাটেলাইটের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের পরিবর্তনগুলো এই স্যাটেলাইটগুলো ধরে রাখে।
পানি যেহেতু ভারী, তাই ভূগর্ভস্থ পানি, নদী, হ্রদ, মাটির আর্দ্রতা ও হিমবাহের পানির ওঠানামা মাধ্যাকর্ষণ সংকেতে ধরা পড়ে; যার ফলে স্যাটেলাইটগুলো কার্যকরভাবে কতটা পানি মজুত আছে তা মাপতে পারে।
এ গবেষণার ফলাফল একটি সুস্পষ্ট ভারসাম্যহীনতা প্রকাশ করে।
ইউরোপের উত্তর ও উত্তর-পশ্চিম অংশ—বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া, যুক্তরাজ্যের কিছু অংশ এবং পর্তুগাল আরও আর্দ্র হয়ে উঠছে। অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের বিশাল অংশ, যার মধ্যে যুক্তরাজ্যের কিছু অংশ, স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, রোমানিয়া ও ইউক্রেন রয়েছে, তা ক্রমশ শুষ্ক হচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, এই ডেটাতে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের প্রভাব দেখা যাচ্ছে।
ইউসিএলের পানিসংকট ও ঝুঁকি হ্রাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দুহা বলেন, ‘যখন আমরা মোট ভূতলস্থ পানি মজুতের ডেটার সঙ্গে জলবায়ু-সংক্রান্ত ডেটাগুলোর তুলনা করি, তখন প্রবণতাগুলো একে অপরের সঙ্গে ব্যাপকভাবে সম্পর্কযুক্ত হয়।’
শামসুদ্দুহা বলেন, যারা কার্বন নির্গমন কমানোর বিষয়ে এখনো সন্দিহান, সেই রাজনীতিবিদদের জন্য এটি ‘সতর্কবার্তা’ হওয়া উচিত।
ডক্টরাল গবেষক আরিফিন মোট ভূতলস্থ পানির ডেটা থেকে ভূগর্ভস্থ পানির মজুতকে আলাদা করে দেখেছেন এবং আবিষ্কার করেছেন, এই আরও স্থিতিস্থাপক জলাধারগুলোর প্রবণতা সামগ্রিক চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে; যা নিশ্চিত করে ইউরোপের বেশির ভাগ লুকানো মিষ্টি জলের মজুত হ্রাস পাচ্ছে।
শামসুদ্দুহা বলেন, ‘যুক্তরাজ্যের পশ্চিম অংশ আর্দ্র হচ্ছে যখন পূর্ব অংশ শুষ্ক হচ্ছে এবং এই সংকেত আরও শক্তিশালী হচ্ছে। যদিও মোট বৃষ্টিপাতের পরিমাণ স্থিতিশীল থাকতে পারে বা সামান্য বাড়তে পারে; কিন্তু ধরন পরিবর্তন হচ্ছে। আমরা বিশেষ করে গ্রীষ্মকালে ভারী বৃষ্টিপাত এবং দীর্ঘ শুষ্ক সময়কাল দেখছি।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৪ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
৮ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
৮ ঘণ্টা আগে