ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রুশ বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সোমবার এই হতাহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার সময় শপিং সেন্টারটিতে ১ হাজারেরও বেশি মানুষ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর বিশাল আগুনের গোলা দেখা গেছে এবং পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভবনটির দেয়াল পুড়ে তামার মতো হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কত মানুষ যে হতাহত হয়েছে তা কল্পনা করাও কঠিন। রুশদের কাছ থেকে মানবতা আশা করা অর্থহীন।’
ক্রেমেনচুক শহরটি পোলতোভা অঞ্চলের দিনিপ্র নদীর তীরে অবস্থিত। এটি একটি শিল্প শহর এবং এই শহরে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর আগে শহরটিতে প্রায় ২ লাখ ১৭ হাজার মানুষ বাস করত।
পোলতোভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিন এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থেকে মৃতদেহগুলো বের করছে। তাই মৃত্যুর চূড়ান্ত সংখ্যা এখনই বলা সম্ভব হচ্ছে না। এটি বেসামরিকদের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধাপরাধ।
তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কখনোই বেসামরিক মানুষ কিংবা স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় না।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইরানকে বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি দিল ওয়াশিংটন। আজ সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) জানিয়েছে, তারা সাময়িকভাবে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত দেশটি অপরিশোধিত জ্বালানি তেল ও তেলজাত পণ্য উৎপা
২ ঘণ্টা আগে