
ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো ওই হামলায় কমপক্ষে তিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৮ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে জানানো হয়, হামলার সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরও হতাহত পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি। হামলাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী কিছু না বললেও, দেশটির যুদ্ধবিষয়ক সাংবাদিক আন্দ্রি তাপলিয়েঙ্কো দাবি করেছেন কিয়েভের উত্তরের চেরনিহিভ অঞ্চলে হামলাটি চালানো হয়েছে। ওই অঞ্চলটি মূলত রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী এলাকা।
হামলায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। পরে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ে ঢাকা একটি এলাকায় আঘাত হানছে একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে, ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ওই হামলায় ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবকাঠামো ক্ষয়ক্ষতি তো হয়েছেই, পাশাপাশি হতাহতের যে সংখ্যা ইউক্রেন জানিয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে দাবি তাদের। তবে, রাশিয়ার এমন দাবির পর এ ইস্যুতে আর কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
এ নিয়ে গত দুই মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ইউক্রেনের প্রশিক্ষণ ইউনিটে হামলা চালাল রাশিয়া। গত মে মাসেও সীমান্তবর্তী সামি অঞ্চলে এমন একটি রুশ হামলায় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়। এরপর জুনে আরেকটি হামলায় প্রাণ হারান ১২ জন, আহত হন আরও অন্তত ৬০ জন। সেই ঘটনায় ইউক্রেনীয় স্থলবাহিনীর কমান্ডার মিখাইলো দ্রাপাতি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এই প্রাণহানির জন্য সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অবহেলা দায়ী কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে