ইউক্রেনের জন্য উন্নত সামরিক ড্রোন কিনতে লিথুয়ানিয়ার শত শত মানুষ একজোট হয়ে তহবিল সংগ্রহ করছেন। রাশিয়ার আক্রমণে পর্যুদস্ত ইউক্রেনকে প্রতিবেশী দেশ হিসেবে সাহায্য করার উদ্দেশ্যেই তাঁরা এই ড্রোন কেনার উদ্যোগ নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম লাইসভেস টিভি জানিয়েছে, ড্রোন কেনার জন্য প্রয়োজন কমপক্ষে ৫০ লাখ ইউরো। মাত্র তিন দিনেই প্রায় ৩০ লাখ ইউরো সংগ্রহ হয়ে গেছে।
গত বুধবার থেকে তহবিল সংগ্রহ শুরু হয়। তহবিলে ১০০ ইউরো প্রদানকারী ৩২ বছর বয়সী অ্যাগনে বেলিকাইট বলেন, ‘এই যুদ্ধ (ইউক্রেন-রাশিয়া) শুরু হওয়ার আগে আমরা কেউই ভাবিনি যে বন্দুক কিনতে হবে। কিন্তু এখন এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। আরও ভালো পৃথিবী গড়ার জন্য মাঝে মাঝে এমন অনেক কিছু করতে হয়।’
বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাগনে বেলিকাইট বলেন, ‘আমি কয়েক দিন ধরে ইউক্রেনের জন্য অস্ত্র কিনতে অর্থ দান করছি। ইউক্রেনের বিজয় না হওয়া পর্যন্ত আমি এ কাজ করতেই থাকব।’ রাশিয়া লিথুয়ানিয়ায় হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেই আশঙ্কা থেকে তিনি ইউক্রেনকে আরও বেশি সাহায্য করতে চাইছেন, যাতে ইউক্রেনেই রাশিয়ার পতন হয়।
রুশ সেনাদের বিরুদ্ধে ড্রোন খুব কার্যকর, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং সিরিয়া ও লিবিয়া যুদ্ধেও তা প্রমাণিত হয়েছে।
ইউক্রেন সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের কোম্পানি বেকারের কাছ থেকে কুড়িটির বেশি বায়রাক্টার টিবি-২ সশস্ত্র ড্রোন কিনেছে। আগামী বছরের ২৭ জানুয়ারির মধ্যে আরও ১৬টি কেনার জন্য অর্ডার দিয়ে রেখেছে।
লিথুয়ানিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত বেশতা পেট্রো লাইসভেস টিভিকে বলেন, ‘ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে সাধারণ মানুষ বায়রাক্টারের মতো কিছু কেনার জন্য অর্থ সংগ্রহ করছে। এটা নজিরবিহীন। এটা অবিশ্বাস্য!’

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
২ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৫ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৬ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৬ ঘণ্টা আগে