ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ভালোভাবে নেয়নি। প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেছে। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে।
দিমিত্রি পেসকভ ওই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে রাশিয়ার বিরুদ্ধে “অর্থনৈতিক যুদ্ধ” ঘোষণা করেছে এবং তাঁরাই এই যুদ্ধ চালাচ্ছে। এটিই প্রকৃত সত্য।’
এমন সংকটাপন্ন অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠার জন্য রাশিয়ার কি করা উচিত এমন প্রশ্ন করা হলে পেসকভ নির্দিষ্ট কোনো জবাব না দিয়ে বলেন, ‘রাশিয়া তার স্বার্থের জন্য যা ভালো তাই করবে।’
এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল-গ্যাস-কয়লার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। সে সময় বাইডেন বলেছিলেন, তাঁর প্রশাসনের মূল লক্ষ্য হলো রাশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্রে আঘাত হানা।
এ ছাড়া, গত মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার চতুর্থ দফা অবরোধ আরোপের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এই প্রবণতা অব্যাহত রেখেছে।

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ...
১০ ঘণ্টা আগে
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১২ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
১৩ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে