তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি বড় ধরনের ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত ৭ হাজারের বেশি। তুরস্কেই প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সকালের ভূমিকম্পে তুরস্কে ১ হাজার ১৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫ হাজারের বেশি।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক টুইটার পোস্টে বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের সব নাগরিককে সমবেদনা জানাই। আশা করি আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’
অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ গেছে ৭৮৭ জনের। আহত হয়েছেন অন্তত ২ হাজার মানুষ। অনেকে এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানায় সংস্থাটি।
দুই দেশেই হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ভবন। তুরস্কেই প্রায় তিন হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ভোর ৪টা ১৭ মিনিটের দিকে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন। তাই হতাহতের সংখ্যা এত বেশি বলে ধারণা করা হচ্ছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
৩ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে
বেলজিয়ামের এক সময়ের গাড়ি বিক্রেতা ২৬ বছর বয়সী ক্লেমাঁ ভানডেনকার্কহোভকে আনুষ্ঠানিকভাবে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। আইনি স্বীকৃতির ফলে ক্লেমাঁ এখন রাজপুত্রের মর্যাদা পাবেন।
৪ ঘণ্টা আগে