তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পে তুরস্কেই প্রাণ গেছে ৯ শ’র বেশি মানুষের। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আজ সকালের ভূমিকম্পে তুরস্কে ৯১২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫ হাজার ৩৮৩ জন।
প্রেসিডেন্ট এরদোয়ান এক টুইটার পোস্টে আরও বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের সকল নাগরিককে সমবেদনা জানাই। আশা করি আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’
অন্যদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ গেছে ৩২০ জনের। আহত হয়েছেন অনেকে এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানায় সংস্থাটি।
দুই দেশেই হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ভবন। তুরস্কেই প্রায় তিন হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন।
ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটি প্রথম আঘাতের ১৫ মিনিট পর দ্বিতীয়বার আঘাত হেনেছে। রিখটার স্কেলে পরাঘাতটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। এ ভূমিকম্পকে ওই অঞ্চলে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে।
তুরস্কের টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কাহরামানমারাস শহর ও পার্শ্ববর্তী গাজিয়ানটেপ শহরে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন।

লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগিরই সুইজারল্যান্ডে যেতে...
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করছিল...
২ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলায় একটি মন্দিরের ছাদ ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ পুণ্যার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সম্মতিভিত্তিক সম্পর্কের পর কেবল বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করার কারণে সেটিকে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে...
৪ ঘণ্টা আগে