ডেনমার্ক ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি দেশ দুটি রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় রাশিয়া এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুবল ইস্যুতে মস্কো ইতিমধ্যে পোল্যান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। গতকাল ডেনমার্কের এনার্জি কোম্পানি আরস্টেড ও ডাচ ট্রেড ফার্ম গ্যাস তেরা বলেছে, মঙ্গলবার (আজ) থেকেই সম্ভবত রাশিয়া গ্যাসের লাইনগুলো বন্ধ করে দেবে। কারণ আমরা রুবলে অর্থ পরিশোধ করতে রাজি হইনি।
আরস্টেড এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে রুবলে অর্থ পরিশোধে আমরা বাধ্য। অর্থ পরিশোধের সময়সীমা ৩১ মে (মঙ্গলবার) পর্যন্ত রয়েছে। আমরা ইউরোতে অর্থ পরিশোধ অব্যাহত রাখব।
আরস্টেড আরও বলেছে, গ্যাজপ্রম যদি গ্যাস সরবরাহ বন্ধ করে, তবে তারা চুক্তির লঙ্ঘন করবে। রাশিয়া যে এ ধরনের পদক্ষেপ নিতে পারে, সে ব্যাপারে তারা আগে থেকেই সতর্ক ছিল। তাই তারা জার্মানি থেকে বাড়তি গ্যাসের অভাব পূরণ করছে বলেও জানিয়েছে আরস্টেড।
অন্যদিকে গ্যাস তেরা বলেছে, গ্যাজপ্রম যদি মঙ্গলবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে, তবে চুক্তি অনুযায়ী অক্টোবর পর্যন্ত ২ বিলিয়ন ঘনমিটার গ্যাস আর পাওয়া যাবে না। গ্যাস তেরা বিকল্প উৎস থেকে গ্যাস কিনে এই সংকট কাটানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে।
যেসব দেশ ইউরোর পরিবর্তে রুবলে অর্থ পরিশোধ করতে অস্বীকার করেছে, সেই সব দেশের উদ্দেশ্য গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘অবান্ধব দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে।’

আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
৬ ঘণ্টা আগে