যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। স্থানীয় সময় গতকাল সোমবারে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে। যুক্তরাজ্যে সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্য সরকার স্থানীয় সময় আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ গত সোমবার সারা দিনে ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশীকে শনাক্ত করেছে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে একদিনে সর্বোচ্চ অনুপ্রবেশের রেকর্ড ছিল ১ হাজার ১৮৫ জন। ২০২১ সালের নভেম্বর মানের ১১ তারিখে প্রায় ১২ শ জন লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।
যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, দেশটিতে এখনো পর্যন্ত ২২ হাজার ৬৭০ জন মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করেছে। যা গত বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমার্ধের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর সব মিলিয়ে দেশটি ২৮ হাজার ৫২৬ জনকে আশ্রয় দিয়েছিল।
সাম্প্রতিক সময়ে এই ইস্যুটি যুক্তরাজ্য সরকারের জন্য একটি বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে এই ইস্যুটি লন্ডন ও প্যারিসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যুক্তরাজ্যের অভিযোগ এসব অভিবাসীর অধিকাংশই ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারপর যুক্তরাজ্যে প্রবেশ করে এবং ফ্রান্স বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না।

প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
২৭ মিনিট আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
১ ঘণ্টা আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
২ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা-সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে