ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কাবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মূলত ‘অনেকগুলো কারণে’ এই সতর্কাবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই সতর্কাবস্থা জারি করা হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, ‘আমি গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে কোনো কথা বলব না...তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত (নিরাপত্তা) পরিষেবা সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এমন অনেকগুলো কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সাবরিনা সিং আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ইউরোপীয় কমান্ড আমাদের নিরাপত্তা পরিষেবা সদস্যদের, তাদের পরিবার ও আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে।’
এ সময় পেন্টাগনের এই মুখপাত্র জানান, মূলত স্থানীয় কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অবশ্য তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি বলেন, ‘মূলত ব্যাপক সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে।’
ইউরোপে চলমান উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপ ও আসন্ন অলিম্পিক গেমসের সঙ্গে এই উচ্চ সতর্কাবস্থা জারির কোনো সম্পর্ক আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে সাবরিনা সিং আরও বলেন, ‘আপনারা ইউরোপে চলমান অনেক বড় ইভেন্টের কথা উল্লেখ করেছেন। অবশ্যই বিষয়টি একটি কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এটি অনেকগুলো কারণের একটি।’

বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
১ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির (এএ) অভিযান আরও তীব্র হয়েছে। সশস্ত্র এই জাতিগত গোষ্ঠীটি দাবি করেছে, তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
৩ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন অস্ত্রমানের (উইপন গ্রেড) পারমাণবিক উপাদান উৎপাদনকারী প্ল্যান্ট বা কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, তাঁর দেশ পারমাণবিক শক্তিকে (অস্ত্র) ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...
৬ ঘণ্টা আগে