স্বেচ্ছা নির্বাসনে থাকা তিব্বতি বৌদ্ধধর্মীয় নেতা দালাই লামা এক সাংবাদিকের উদ্দেশে বিরূপ মন্তব্য করে আলোচনায় এসেছেন।
ব্রিটেনের সম্প্রচার মাধ্যম চ্যানেল ৪–এর ক্যামেরাম্যানকে উদ্দেশ করে দালাই লামা বলেছিলেন, ‘তুমি তো মোটা, তোমার ডায়েট করা দরকার।’ সেই মন্তব্যের ভিডিও চ্যানেল ৪ সম্প্রচারও করেছে।
সাংবাদিক ক্যাথি নিউম্যান (৪৯) বলেন, ২০১৩ সালে তিব্বতি ধর্মগুরু দালাই লামা চ্যানেল ৪ নিউজকে সাক্ষাৎকার দেওয়ার পরে ক্যামেরাম্যানের উদ্দেশে এই মন্তব্য করেছিলেন।
ক্যাথি নিউম্যান ওয়াকিং দ্য ডগ পডকাস্টকে বলেন, ‘আমি দালাই লামার সঙ্গে দেখা করেছি... কিন্তু সাক্ষাৎকারের শেষে এটি খুব মজার ছিল কারণ আমার কাছে গ্রাহাম নামে এক ক্যামেরাম্যান ছিলেন। দুঃখজনকভাবে ওই ঘটনার কয়েক বছর পর তিনি মারা যান। তিনি একটু নাদুসনুদুস ছিলেন।’
নিউম্যান আরও বলেন, ‘সাক্ষাৎকার শেষে দালাই লামা গ্রাহামের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, তুমি মোটা, তোমাকে ডায়েট করতে হবে।’
‘দালাই লামার এমন অভদ্রতায় বিস্ময়ে গ্রাহামের মুখ হা হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম মজা করছেন—তাই তিনি শেষ মুহূর্তে আমাদের ডায়েট টিপস দিচ্ছে!’ যোগ করেন নিউম্যান।
২০০৬ সাল থেকে চ্যানেল ৪ নিউজে কাজ করছেন নিউম্যান। এক দশকের বেশি আগের সাক্ষাৎকারটি স্মরণ করে নিউম্যান বলেন, তিনি মনে করেন না যে, তিনি নিজে বিশেষভাবে ভালো ও নিষ্ঠাবান বৌদ্ধ হতে পারবেন। কেবল ধ্যানের (মেডিটেশন) মধ্যে জীবন কাটিয়ে দিতে পারবেন।
নিউম্যান বলেন, ‘আমি মনে করি, আমি একজন অকর্মা বৌদ্ধ হব: আমি কিছুতেই ধ্যান করতে পারি না। এটা সময়ের অপচয়!’
ওই সাক্ষাৎকারে দালাই লামা মিয়ানমারে মুসলমান রোহিঙ্গা নৃগোষ্ঠীর ওপর বৌদ্ধদের সহিংসতার নিন্দা করেছিলেন। তিনি এও বলেছিলেন যে, তাঁর উত্তরসূরি একজন নারী হলে তিনি খুশি হবেন।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৭ ঘণ্টা আগে