
দালাই লামার উত্তরসূরি নির্বাচন পদ্ধতি নিয়ে চীনের কঠোর হুঁশিয়ারি দিল্লি-বেইজিং সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে। একজন ভারতীয় মন্ত্রী দালাই লামার উত্তরসূরি নির্বাচনের বিষয়টি শুধু দালাই লামা এবং তিব্বতের ঐতিহ্যই নির্ধারণ করবে বলে মন্তব্য করার পরই চীন এই সতর্কবার্তা দিয়েছে।

তবে এই শান্তিপন্থী অবস্থান, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁকে খ্যাতি এনে দিয়েছে, তা কখনো কখনো হয়ে ওঠে তিব্বতের কিছু অংশের মানুষের হতাশার কারণ। তাঁরা মনে করেন, চীনের বিরুদ্ধে খুবই নরম ছিলেন দালাই লামা।

বর্তমান দালাই লামার মৃত্যুর পরও তাঁর উত্তরসূরি নির্বাচিত হবেন। তিব্বতের আধ্যাত্মিক নেতা নিজেই এমন ঘোষণা দিয়েছেন। ভারতের হিমাচল রাজ্যের ধর্মশালা থেকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় ৬০০ মঠ চার ধরনের তিব্বতি এবং ভারতীয় বৌদ্ধ ঐতিহ্যের প্রশিক্ষণ দেয়। এই মঠগুলোতে আধুনিক বিষয় ও ইংরেজিও শেখানো হয়। তবে যে পাঠ্যক্রম অনুসরণ করা হয়, তা সামগ্রিক ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।