
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার একদিন পরই রাশিয়ায় মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেন আজ সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি হামলায় যুক্তরাষ্ট্রের নির্মিত ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম’ (Atacms) ব্যবহার করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলো করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর কারণে ব্রায়ানস্ক অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট আগুন দ্রুত নিভে গেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলমান যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার মস্কো বলেছিল, এই ধরনের যে কোনো হামলা হলে তারা একটি উপযুক্ত এবং বাস্তব জবাব দেবে। শুধু তাই নয়, আজ মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে রাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
রাশিয়ার নতুন পারমাণবিক মতবাদ অনুযায়ী, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি শক্তিধর অন্য আরেকটি রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে।
ইউক্রেন ইতিমধ্যে এক বছরেরও বেশি সময় ধরে তার ভূখণ্ডের রুশ-অধিকৃত এলাকায় Atacms ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ কিলোমিটারের ভেতর কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং এগুলোকে আটকানো কঠিন।
হামলা চালাতে মার্কিন অনুমোদনের ফলে কিয়েভ এখন Atacms ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের আওতায় রয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চল। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে ঢুকে পড়েছিল ইউক্রেনের বাহিনী।
মঙ্গলবার রাশিয়ার অভিযোগের পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে তারা ব্রায়ানস্কের রাশিয়ান অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে আঘাত করেছে। তবে এই হামলায় Atacms ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি-না তা জানায়নি তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
৩২ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩৫ মিনিট আগে