রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনকে বহনকারী বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভাগনার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে বিবিসি এবং রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভাগনারের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সৈন্যরা প্রিগোজিনকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ভূপাতিত করেছে। এ ক্ষেত্রে রয়টার্স রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়েছে। এসব গণমাধ্যম আবার বেনামি সূত্র থেকে সংবাদটি প্রকাশ করেছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া জানিয়েছে, গতকাল বুধবার ভাগনার প্রধানকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন। পথিমধ্যে তোভর অঞ্চলের কুঝেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। বিমানটিতে প্রিগোঝিনসহ মোট ১০ জন যাত্রী ছিলেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও স্বাভাবিক ছিল জানিয়ে সুইডিশ ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডারের কর্মকর্তা ইয়ান পেচেনিক বলেন, বিকেল ৩টা ১৯ মিনিটের দিকে বিমানটির খাঁড়া পতন শুরু হয়। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি ২৮ হাজার ফুট উচ্চতা থেকে সোজা ৮০০০ ফুট উচ্চতায় নেমে আসে।
পেচেনিক বলেন, ‘যা কিছুই ঘটে থাক, খুব দ্রুতই ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘তাঁরা (বিমানের পাইলট) সম্ভবত এই পরিস্থিতিতে রীতিমতো যুদ্ধ করেছেন। কিন্তু বিমানটির এমন খাঁড়া পতনের আগেও এমন কোনো লক্ষণ দেখা যায়নি যে, সেটিতে কোনো সমস্যা দেখা দিয়েছে।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে প্রিগোঝিনকে বহনকারী বিমানটির নাক প্রায় মাটির দিকে তাক করা এবং তা তীরবেগে ভূপৃষ্ঠের দিকে নামছে। একই সময়ে বিমানটির পেছন দিক থেকে ধোয়া অথবা বাষ্পের মতো কিছু একটা বের হতে দেখা যায়।

ফিলিস্তিনি-চিলিয়ান সংগীতশিল্পী এলিয়ানার জনপ্রিয় গান ‘গানেনি’-এর মিউজিক ভিডিওর দৃশ্য ‘ফ্রেম বাই ফ্রেম’ নকল করার অভিযোগ উঠেছে দুই ইসরায়েলি শিল্পীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি পাশাপাশি রেখে তুলনা করে অভিযোগটি ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
৪ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৬ ঘণ্টা আগে