
রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের সঙ্গে জড়িত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে আটক করেছে ফ্রান্স। ফরাসি নৌবাহিনীর হাতে আটক হওয়া ওই তেল ট্যাংকারটির নাম ‘গ্রিঞ্চ’। ভূমধ্যসাগরে জাহাজটি আটকের পর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেইয়ের উপকূলে নোঙর করতে বাধ্য করা হয়।
মার্সেইয়ের প্রসিকিউটর দপ্তর রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, জাহাজটি ভুয়া পতাকার অধীনে পরিচালিত হচ্ছিল কি না—তা খতিয়ে দেখতে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ৫৮ বছর বয়সী ওই ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। আটক ক্যাপ্টেন একজন ভারতীয় নাগরিক। তবে বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রিঞ্চ নামের তেল ট্যাংকারটি চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার মুরমানস্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি তখন কোমোরোসের পতাকা বহন করছিল। তদন্তকারীরা বর্তমানে ওই পতাকার বৈধতা এবং জাহাজটির নেভিগেশন ও অন্যান্য নথিপত্র যাচাই করছেন।
ক্যাপ্টেন ছাড়াও জাহাজটির অন্য সব নাবিক ভারতীয় নাগরিক। তাঁরা এখনো জাহাজেই অবস্থান করছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ১৯টি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। তবে গোপনে এসব নিষেধাজ্ঞা এড়িয়ে মস্কো এখনো বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করে যাচ্ছে। ভারত ও চীনের মতো দেশগুলো তুলনামূলক কম দামে সেই তেল কিনছে।
বিশেষজ্ঞদের মতে, এই তেল পরিবহনের বড় একটি অংশ সম্পন্ন হচ্ছে তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর মাধ্যমে। এসব জাহাজ পশ্চিমা সামুদ্রিক বিমা, নিবন্ধন ও নজরদারি ব্যবস্থার বাইরে থেকে পরিচালিত হয়।
এর আগে গত অক্টোবরেও ফ্রান্স তার পশ্চিম উপকূলে ‘বোরাকাই’ নামে আরেকটি নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকার আটক করেছিল। কয়েক দিন পর তদন্ত শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হয়।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিঞ্চ–সংক্রান্ত তদন্ত এখনো চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৭ মিনিট আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৩ ঘণ্টা আগে
মলদোভায় বিধ্বস্ত হওয়া ‘গেরান’ নামে রাশিয়ার একটি জেটচালিত ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পশ্চিমা গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের মধ্যে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত দ্রুতগতির এই কামিকাজে ড্রোনের প্রযুক্তিগত রহস্য উদ্ঘাটন করে তা প্রতিরোধের কার্যকর উপায় খুঁজছেন তারা।
৬ ঘণ্টা আগে