
ইউক্রেনের ‘আঞ্চলিক অখণ্ডতা’ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আলাপ-আলোচনারই সুযোগ নেই। সোমবার ইউক্রেন সফররত জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে শলৎস বলেন, ‘ইউক্রেন সীমান্তে সামরিক কর্মকাণ্ড চালানোর কোনো উপযুক্ত কারণ নেই। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। আমরা আশা করি, রাশিয়া এই সংকট সমাধানে পরিষ্কার পদক্ষেপ নেবে।’
ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে রাশিয়ার ওপর অবরোধ এবং আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।
ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তাই ইউরোপের নিরাপত্তা।’
এ দিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সম্ভাব্য যুদ্ধ এড়াতেই সোমবার সকালে ইউক্রেন যান জার্মানির চ্যান্সেলর। শলৎসের এই সফরটিকে ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে—এমন বার্তা দিতেই কিয়েভ সফর করছেন তিনি।
গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওলাফ শলৎস। দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন সংকট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য শুরু থেকেই এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পার হয়ে গেছে। এই সংঘাত ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
৩৯ মিনিট আগে
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এক্স প্ল্যাটফর্মে ছবিটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে টুইন সিটি বা যমজ শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই পক্ষের চরম উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও মার্কিন হামলা শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে রেকর্ডসংখ্যক জাহাজ পারাপারের খবর পাওয়া গেছে। শিপিং অ্যানালিটিক্স ফার্ম ‘কেপলার’-এর (Kpler) তথ্য অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) এই জলপথ দিয়ে ২০টিরও বেশি জাহাজ চলাচল করেছে।
২ ঘণ্টা আগে