
ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোয়ার সমুদ্রসৈকতে বিদেশি নারী পর্যটকদের হয়রানি বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। আজ শুক্রবার রাজ্যের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কোনো পর্যটক যদি বিদেশি নারীদের সম্মতি ছাড়া ছবি তোলেন বা সেলফি তোলার জন্য চাপ সৃষ্টি করেন, তবে তাঁকে পূর্ব সতর্কবার্তা ছাড়াই সরাসরি আটক করা হবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় পর্যটকদের হাতে বেশ কয়েকজন বিদেশি নারী হেনস্তার শিকার হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে উত্তর গোয়ার কালানগুট সমুদ্রসৈকতে এক রুশ নারী পর্যটককে হেনস্তার অভিযোগে ওডিশার দুই পর্যটককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আকাশ মিনাজ (১৯) ও ধয়ান তাপ্পো (৩৪) ওই বিদেশি নারীর অনুমতি ছাড়াই জোর করে ছবি তোলেন এবং তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকেই গোয়ার সৈকতগুলোতে স্থানীয় পর্যটকদের আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
পুলিশ জানিয়েছে, পর্যটন মৌসুমে সৈকতগুলোতে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকদের বিরক্ত করার প্রবণতাও বাড়ছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, হয়রানি বন্ধে পুলিশ সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
গোয়া প্রতিবছর বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করে। বিশেষ করে শীতকালীন এই মৌসুমে সৈকতগুলোতে তিল ধারণের জায়গা থাকে না। বিদেশি পর্যটকদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখা রাজ্যের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৫ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৬ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৭ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৯ ঘণ্টা আগে