
ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ বুধবার প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা।
রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস টেলিগ্রামে জানিয়েছে, আগ্নেয়গিরিটির পশ্চিম ঢাল দিয়ে জ্বলন্ত লাভা নেমে আসছে। আর আগ্নেয়গিরির ঠিক ওপরেই তীব্র আলোর ঝলক ও বিস্ফোরণ দেখা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। আর ক্ল্যুচি নামের একটি ছোট শহরের কাছাকাছি হওয়ায় এটির নাম রাখা হয়েছে ক্ল্যুচেভস্কয়।
এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। এর উচ্চতা প্রায় ৪ হাজার ৮৩৫ মিটার (১৫ হাজার ৮৩৩ ফুট)। আগ্নেয়গিরিটি প্রায় ৭ হাজার বছর আগে গঠিত হয়েছিল এবং এটি এখনো নিয়মিত অগ্ন্যুৎপাত করে। এটির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূকম্পনপ্রবণ অঞ্চলের মধ্যে।
ইতিহাস বলছে, ২০১৩ ও ২০২০ সালে এই আগ্নেয়গিরির শক্তিশালী অগ্ন্যুৎপাত বিশ্ব মিডিয়ায় স্থান পেয়েছিল। অগ্ন্যুৎপাতের সময় এটি আকাশে কয়েক কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ নিক্ষেপ করে, যা বিমান চলাচলেও ব্যাঘাত ঘটাতে পারে।
ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি গঠিত হয়েছে বহু বছর ধরে জমে থাকা লাভা, ছাই ও অন্যান্য আগ্নেয় উপাদান দিয়ে। এটি রুশ ভূতত্ত্ববিদ ও অভিযাত্রীদের কাছে দীর্ঘদিন ধরে গবেষণার বিষয় হয়ে আছে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় এর চারপাশে জনবসতি সীমিত। রাশিয়ার বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন, যেন অগ্ন্যুৎপাতের পূর্বাভাস আগে থেকেই দেওয়া যায়।
আজকের ভূমিকম্পে কামচাটকা অঞ্চলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষ আহত হয়। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর এই অঞ্চলে প্রায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে সুনামি আঘাত হানার আগেই কামচাটকার উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয় মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৪৩ মিনিট আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে